নিজস্ব প্রতিনিধি , মালদহ - দীর্ঘ কয়েক বছর ধরে পাকা সড়কের সমস্যায় ক্ষুব্ধ হয়ে অবশেষে ভোট বর্জনের ডাক দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রতুয়া ১ নম্বর ব্লকের বাহারাল অঞ্চলের সাহাপুর হাজিটোলা এলাকায়। প্রশাসনের তরফে দ্রুত সমাধানের আশ্বাস মিললেও, তাতে এখনই ভরসা রাখতে পারছেন না আন্দোলনকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রতুয়া বিধানসভা কেন্দ্রের এই গুরুত্বপূর্ণ অংশে বর্ষা শুরু হলেই যোগাযোগ ব্যবস্থার করুণ চিত্র প্রকাশ্যে আসে। অল্প বৃষ্টিতেই চলাচলের পথ অচল হয়ে পড়ে এবং গোটা এলাকা জলমগ্ন হয়ে পুকুরের আকার নেয়। হাঁটু সমান জলের মধ্যে দিয়ে নিত্যদিন যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন কয়েকশো পরিবার। বাসিন্দাদের দাবি, একাধিকবার ব্লক প্রশাসন থেকে শুরু করে শাসকদলের বিধায়ক সমর মুখোপাধ্যায়ের কাছেও বিষয়টি জানানো হয়েছে, কিন্তু অবস্থার কোনও পরিবর্তন হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, জেলা তৃণমূল সভাপতির বুথ হয়েও সামান্য নিকাশি ব্যবস্থার অভাবে জল যন্ত্রণায় ভুগছে সাধারণ মানুষ। পথের বেহাল দশার কারণে টোটো, ছোট গাড়ি এমনকি জরুরি পরিষেবার যানবাহনও এলাকায় ঢুকতে চায় না। অসুস্থ রোগী কিংবা প্রসূতি মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে নাজেহাল হতে হয় পরিবারের সদস্যদের। এই পরিস্থিতিতে নির্বাচনের মুখে জমা জলে ধানের চারা লাগিয়ে অভিনব পদ্ধতিতে প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয়রা। তাঁদের স্পষ্ট বার্তা, দ্রুত সংস্কার না হলে আসন্ন ভোটে অংশগ্রহণ করবেন না কেউই।

মিম ব্লক সভাপতি শেখ জাহাঙ্গীর জানান, ‘১৫ বছর ধরে এখানে জনপ্রতিনিধি হয়ে বসে আছেন বিধায়ক। প্রধান, পঞ্চায়েত সব সদস্যই শাসকদলের। ভোটের সময় এসে তাঁরা হাতে ২০০ টাকা ধরিয়ে দিয়ে চলে যান। তারপর নিজেরা দুর্নীতি করে পকেট ভরবেন। এখানকার বাসিন্দারা এবার বিকল্প ভাবছেন। যদি আমাদের ওপর ভরসা রাখেন, তবে আমি কথা দিয়েছি রাস্তা ও ড্রেন তৈরি করে দেব'।
তৃণমূল কর্মী বিশ্বজিৎ ঘোষের দাবি, ‘মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রচুর উন্নয়ন গ্রাম ও শহরে করেছেন। এছাড়া আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতেও অনেক জনহিতকর কাজ সম্পন্ন হয়েছে। এখানেও প্রকল্প অনুমোদিত হয়ে রয়েছে। ভোট মিটলেই শীঘ্রই কাজ শুরু হবে। বিরোধীরা সবসময় সমালোচনা করবে, তাদের কথার কোনও গুরুত্ব নেই'।
বিজেপি ব্লক কনভেনার সুকান্ত সিংহ বলেন, ‘উক্ত বিধায়কের জন্য এটা নতুন কিছু নয়। গঙ্গা ভাঙন রোধের বিপুল অর্থ আত্মসাৎ করেছেন তিনি। পুরো এলাকার গ্রাম্য রাস্তাগুলির বেহাল দশা। একটু বর্ষা হলেই এলাকা ডোবা হয়ে যায়। ৮৫ বছর বয়সেও কিসের লোভে ভোটে দাঁড়িয়েছেন জানিনা। আমি বলবো গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বিরত না হতে। আমার আবেদন পদ্ম শিবিরে ভোট দেওয়ার জন্য'।
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের