নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সামনেই বড়দিন। বড়দিন মানেই কেক, আর সেই উৎসবের ব্যস্ততায় ভরপুর নদীয়া জেলার রানাঘাট সহ তার পার্শ্ববর্তী এলাকার বেকারিগুলি। নামী বড় কোম্পানির কেকের সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত স্থানীয় বেকারী কেক। সাধ্যের মধ্যে দাম ও স্বাদের মেলবন্ধনে ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে শুরু করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই বেকারী কেক।

রানাঘাটের বেকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে , বড়দিন উপলক্ষ্যে যাতে সকলেই কেকের স্বাদ নিতে পারেন, সেই লক্ষ্যেই বেকারিগুলিতে তৈরি হচ্ছে ২৫ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা পর্যন্ত বিভিন্ন দামের কেক। ক্রেতাদের চাহিদা অনুযায়ী অর্ডার নিয়ে পছন্দের কেক তৈরির ব্যবস্থাও রাখা হয়েছে। স্বাদ সহ মান বজায় রেখেই সীমিত দামে কেক পরিবেশন করাই এই বেকারিগুলির মূল লক্ষ্য। উৎসবের মরশুমে কাজের চাপ বেড়ে যাওয়ায় বেকারিগুলিতে দিনরাত এক করে কাজ করছেন কর্মীরা। তবে সকলের পক্ষে নামী ব্র্যান্ডের কেক কেনা সম্ভব হয় না। সেই কারণেই মানুষের চাহিদা বাড়ছে সুস্বাদু বেকারী কেকের দিকে।

কেক সংস্থার মালিক বাবুল চাঁদ দে জানিয়েছেন ," মানুষ যেন উৎসবের মরশুমে কেক কিনতে পারেন তাই সস্তায় কেক তৈরি শুরু করেছিলাম। প্রায় ৩০ বছর ধরে চালাচ্ছি এই সংস্থা। প্রচুর মানুষ কাজে নিযুক্ত হয় এই সময়। দেশীয় কেকের স্বাদ বিদেশী কেকের থেকে সম্পূর্ণ আলাদা হয়। সাধারণ মানুষের কথা ভেবে দাম সর্বনিন্ম ২৫ টাকা রাখা হয়েছে। মজুরির বিনিময়ে কারিগররা উৎসাহের সঙ্গে কেক তৈরি করে চলেছে। আশা রাখি ভবিষ্যতে আরও ভালো কাজ হবে ।"

রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের