নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কমিশনের নির্দেশ অমান্য করায় রাজ্যের সাতজন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। আর এই ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তিনি সরাসরি জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা করে বলেন, কমিশন রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্য সরকারকে এড়িয়ে সরাসরি রাজ্যের কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া সাংবিধানিক কাঠামোর পরিপন্থী। তার বক্তব্য, ' সাত এইআরও কে সাসপেন্ড করে দিলেন। কারণ কী? তাঁদের কাছে অপরাধ একবারও জানতে চেয়েছেন? এই তুঘলকি কমিশন কতগুলো হোয়াটস অ্যাপ দিয়েছে? ব্রেকফাস্ট-লাঞ্চ-ডিনারে খালি হোয়াটস অ্যাপ। পুরোটাই বেআইনি। অনেকগুলো কমিশন দেখেছি। এরকম তুঘলকি কমিশন দেখিনি।'
নির্বাচন কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ' দিল্লির জমিদারের কথায় কাজ করছে তুঘলকি কমিশন। বিএলও , ডিএম, ইআরওদের ভয় দেখানো হচ্ছে। রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করছে। রাজনীতির নামে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। গণতন্ত্র মেনে কাজ করুন। বাউন্ডারির বাইরে গেলে কিন্তু জনগণের ছক্কা খেতে হবে।'
কমিশনকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ' গায়ে নেই কম্বল, কবিতার ভাষায় ভোম্বল, এটা একটা প্রবাদ, আমি বানালাম এক্ষুনি।' এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, যাঁদের বিরুদ্ধে ডিমোশন বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তাদের পাশে দাঁড়াবে রাজ্য সরকার। তার বক্তব্য, 'যাদের ডিমোশন করবে, তাদের আমরা প্রোমোশন দেব।'
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের