নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বছরের প্রথম কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে টোটো উল্টে মৃত্যু হল চালকের। বিষয়টি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পাত্রসায়ের এলাকায়। মৃত যুবকের নাম অভিজিৎ লাহা (২৫)। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালসি গ্রামের বাসিন্দা অভিজিৎ লাহা পেশায় একজন টোটো চালক। প্রতিদিনের মতো রবিবারও বাড়ি থেকে ভাড়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন তিনি। বিকেলে নন্দুড়ি গ্রামে যাত্রী নিয়ে গিয়েছিলেন। এমন সময় শুরু হয় কালবৈশাখীর প্রবল ঝড়। সেখান থেকে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে প্রকৃতির রুদ্ররূপের মুখে পড়েন।

বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে পৌঁছতেই ঝোড়ো হাওয়ার দাপটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টোটোটি। গাড়িটির নিচে চাপা পড়ে রাস্তার ধারে থাকা একটি বড় পাথরে মাথায় আঘাত লেগে গুরুতর জখম হন তিনি। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই সময় আশপাশে কেউ ছিলেন না। কিছুক্ষণ পরে স্থানীয় এক বাসিন্দার নজরে আসে বিষয়টি। তিনি দ্রুত এলাকার অন্যদের খবর দেন।
পরে তাঁকে উদ্ধার করে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ লাহাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান বিষ্ণুপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি। তিনি মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। ঝড়ের এমন ভয়াবহ ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা।
এ বিষয়ে মৃতের আত্মীয় দিলীপ দত্ত জানান, 'অভিজিৎ আমার মামাতো ভাই। খবর পেয়ে আমরা তড়িঘড়ি এখানে আসি। এমন ঘটনা ঘটবে কখনও ভাবিনি। সময়মতো বিষয়টি চোখে পড়লে হয়তো বাঁচানো যেত। অল্প বয়সেই মুহূর্তের মধ্যে এমন করুণ পরিণতি হল'।
দিব্যেন্দু ব্যানার্জি বলেন, 'বছরের প্রথম কালবৈশাখীর তাণ্ডবে বিষ্ণুপুর মহকুমায় ২ জনের মৃত্যু হয়েছে। এই এলাকাতেই আরও ১ জন ঝড়ের কারণে প্রাণ হারিয়েছেন। খবর পেয়েই আমি হাসপাতালে এসেছি। এছাড়াও বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির খবর মিলেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা রয়েছি'।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের