নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট – বারাসাতের পর এবার বীরভূমের রামপুরহাটে। ফের SIR আতঙ্কে মৃত্যু। শনিবার রামপুরহাটে SIR শুনানির লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হন এক বৃদ্ধ। এরপরই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, মৃত বৃদ্ধের নাম কাঞ্চনকুমার মণ্ডল। রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বেশ কিছু নথি সংক্রান্ত সমস্যার জন্য SIR শুনানিতে ডাক পেয়েছিলেন। সস্ত্রীক কাঞ্চন। এদিন রামপুরহাট-১ ব্লক অফিসে সমস্ত নথি নিয়ে হাজির হন তিনি ও তাঁর স্ত্রী। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই অসুস্থ বোধ করেন কাঞ্চন। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
অ্যাম্বুল্যান্স পাওয়া না যাওয়ায় নিজের গাড়িতে করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে বৃদ্ধকে নিয়ে যান বিডিও। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কাঞ্চনের।
রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিজয়কৃষ্ণ মণ্ডল জানান, “এলাকার ১২৮ নম্বর পার্টে SIR সংক্রান্ত শুনানি ছিল। কাঞ্চনবাবু ব্লক আসনে। ঠিক সেই সময়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।“ এই মৃত্যুর জন্য সম্পূর্ণ নির্বাচন কমিশনকে দায়ী করেছেন তৃণমূল কাউন্সিলর।
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের