নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বালি পাচার কাণ্ডে প্রথম গ্রেফতার। ইডির জালে ধরা পড়লেন ব্যবসায়ী অরুণ শরাফ, যিনি বহুদিন ধরেই তদন্তকারীদের নজরে ছিলেন। রাজ্য জুড়ে বালি পাচার চক্রের মূল হোতা হিসেবে তাকেই চিহ্নিত করেছে ইডি।
সূত্রের খবর, রাজ্যের বহুল আলোচিত বালি পাচার কান্ডে বড়সড় সাফল্য পেল ইডি। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একযোগে তল্লাশি চালিয়ে জি ডি মাইনিং কোম্পানির প্রধান অরুণ শরাফকে গ্রেফতার করে ইডি। জানা যায়, তার অফিস রয়েছে সল্টলেক ও বেহালায়। দীর্ঘদিন ধরেই বালি পাচার মামলায় অরুণ শরাফের আর্থিক লেনদেন এবং সংস্থার কার্যপ্রণালী নিয়ে সন্দেহ ছিল তদন্তকারীদের।
ইডি সূত্রে জানা যায়, অরুণ শরাফ নিজেই বালি খাদান লিজ নিয়ে কাজ করতেন, তবে নিয়মিত নিয়ম ভেঙে অতিরিক্ত বালি উত্তোলন করতেন তার সংস্থা। এর ফলে বিপুল পরিমাণ অবৈধ অর্থ লেনদেন হতো, যা পরে হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করা হতো বলে অভিযোগ। গত কয়েক সপ্তাহ ধরেই ইডি নজর রাখছিল অরুণ শরাফ ও তার সংস্থার আর্থিক গতিবিধির উপর। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলায় তল্লাশি চালানো হয়।
বৃহস্পতিবার অভিযান শুরু করে ইডি আধিকারিকরা, এবং বিকেল নাগাদ বালি জেলা থেকে অরুণ শরাফকে গ্রেফতার করা হয়। এরপর তাকে রাতেই আদালতে তোলা হয়। ইডির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসতে পারে।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের