নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - রেজিনগর থেকে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, যারা কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন না, তাদের জন্য রাজ্য সরকার চালু করবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে প্রতি পরিবার সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পাবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার রেজিনগরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্তির কাজ দ্রুত এগোচ্ছে এবং প্রায় সাড়ে ছয় কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে যারা বিভিন্ন কারণে আয়ুষ্মান ভারতের আওতার বাইরে থেকে যাবেন, তাদের জন্য আলাদা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার অধীনে যোগ্য উপভোক্তাদের ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া হবে।
শুধু রাজ্যের মধ্যেই নয়, প্রয়োজনে ভিনরাজ্যেও যাতে এই স্বাস্থ্যবিমার সুবিধা পাওয়া যায়, সেই ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দেন তিনি। স্বাস্থ্য প্রকল্পের পাশাপাশি এদিন একাধিক জনকল্যাণমূলক কর্মসূচির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী আবাস যোজনা, কৃষকদের জন্য আর্থিক সহায়তা এবং অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কেন্দ্রীয় অনুদানের সঙ্গে রাজ্যের অতিরিক্ত আর্থিক সহায়তার কথাও উল্লেখ করেন।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের