নিজস্ব প্রতিনিধি , হুগলী - আত্মীয়ের মুখোশের আড়ালে নরপিশাচ। দিনের পর দিন আত্মীয়তার সুযোগ নিয়ে ভয় দেখিয়ে ভাইঝিকে ধর্ষণ করে পিসেমশাই। একসময় গর্ভবতী হয়ে পরে নাবালিকা। তরুণীর পরিবারের তরফে অভিযোগ করা হলে গ্রেফতার করা হয় তাকে। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে উত্তরপাড়ায়।
সূত্রের খবর , ঘটনাটি উত্তরপাড়া ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কয়ালপাড়া এলাকার। ফাঁকা বাড়িতে পরিবারের সকলের অনুপস্থিতিতে ভাইঝিকে দিনের পর দিন ধর্ষণ করেছে তার পিসেমশাই। ভয়ে মুখ খুলতে পারতেন না তরুণী। একসময় অসুস্থ হয়ে পরেন তরুণী। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে তাকে কিছু পরীক্ষা দেওয়া হয়। পরীক্ষায় দেখা যায় নাবালিকা গর্ভবতী। এরপরই সবটা জানান করেন তরুণী। ঘটনায় উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। মঙ্গলবার রাতে অভিযুক্ত পিসেমশাই বাপি মালিককে হাওড়া জগদীশপুরের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
মেডিক্যাল টেস্ট করানো হয়েছে নাবালিকার। NCR রিপোর্ট অনুযায়ী সারা দেশে যত ধর্ষণের ঘটনা রয়েছে তার বেশিরভাগ ঘটনার অভিযুক্ত আত্মীয়রা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিবারের সদস্য সহ স্থানীয়রা প্রত্যেকই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। ঘটনায় ভীষণই আতঙ্কিত নির্যাতিতা।
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের