নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আরজি.কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের বহুল আলোচিত মামলায় সিবিআইয়ের তদন্তের গতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। তদন্তে একাধিক অসঙ্গতি ও বিলম্বের প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কড়া ভর্ৎসনা করে আদালত।বিচারপতির পক্ষ থেকে জানানো হয়, বিচারের স্বার্থে নতুন করে ঘটনার পুনর্নির্মাণ করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাতে হবে।
বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের তদন্তের অগ্রগতি নিয়ে একাধিক প্রশ্ন তোলে। আদালতের পর্যবেক্ষণ। এতদিন কেটে যাওয়ার পরও তদন্ত ও বিচারপ্রক্রিয়া সন্তোষজনকভাবে এগোয়নি, যা নির্যাতিতার পরিবার এবং সাধারণ মানুষের ন্যায়বিচারের প্রত্যাশাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। শুনানিতে বিচারপতি শম্পা সরকার সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্টের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তদন্তকারী সংস্থার নথিতেই তথ্যপ্রমাণ নষ্ট হওয়া এবং মৃতদেহ টেনে নিয়ে যাওয়ার মতো গুরুতর ঘটনার উল্লেখ রয়েছে।
আদালতের আগের নির্দেশ সঠিকভাবে কার্যকর না হওয়ার বিষয়েও প্রশ্ন তুলে বিচারপতি জানতে চান, পূর্ববর্তী নির্দেশ বুঝতে না পারার দাবি কীভাবে গ্রহণযোগ্য হতে পারে। এরপরই ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ঘটনার দিন কী কী ঘটেছিল তার সম্পূর্ণ পুনর্নির্মাণ করে নতুন করে তদন্ত শুরু করতে হবে। আগের তদন্তে যে ত্রুটি ও ঘাটতির অভিযোগ উঠেছে, তা বিবেচনায় নিয়ে আরও বিস্তৃত ও নিরপেক্ষ তদন্তের ওপর জোর দেয় আদালত। বিচারপতি শম্পা সরকার স্পষ্ট মন্তব্য করেন, একটি গুরুত্বপূর্ণ মামলা অনির্দিষ্টকাল বিচারাধীন রেখে দেওয়া যায় না।
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের