নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রিয়াজ মণ্ডল হত্যাকাণ্ডকে ঘিরে উত্তাল বসিরহাট। এলাকার মানুষের টানা বিক্ষোভ ও চাপের মুখে চাঁপাপুকুর পঞ্চায়েতের উপ-প্রধান পিন্টু মণ্ডলকে দল ও পদ দুদিক থেকেই বহিষ্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। তদন্ত চলাকালীন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলীয় নেতৃত্ব।
গত সোমবার, ১৯ জানুয়ারি মাটিয়া থানার সিতুলিয়া এলাকায় আমবাগানের একটি পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার হয় ২২ বছরের যুবক রিয়াজ মণ্ডলের দেহ। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল সে। দেহ উদ্ধারের পর থেকেই খুনের ঘটনায় চাঁপাপুকুর পঞ্চায়েতের উপ-প্রধান পিন্টু মণ্ডলের নাম জড়িত থাকার অভিযোগ উঠে। এই অভিযোগকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। ক্ষুব্ধ জনতা পিন্টু মণ্ডলের বাড়ি ও গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। নিরাপত্তার কারণে এলাকা ছাড়তে বাধ্য হন তিনি। এরপর দফায় দফায় রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী।
এই পরিস্থিতিতে বুধবার তৃণমূল কংগ্রেস অভিযুক্ত পিন্টু মণ্ডলকে উপ-প্রধানের পদ সহ দল থেকে বহিস্কার করে। বসিরহাট-২ বিধানসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আবু তাহের মুহাম্মদ আব্দুল্লাহ ঘোষণা করেন, 'যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় পিন্টু মণ্ডলের জড়িত থাকার অভিযোগ সামনে আসছে আর তাই পুলিশি তদন্ত চলাকালীন তাকে উপ প্রধানের পদ সহ দলের সমস্ত পদ থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাঁপাপুকুরে যে খুনের ঘটনা ঘটেছে সেই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ওনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই দলের এই সিদ্ধান্ত।'
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের