নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দিনদুপুরে জনসমক্ষে আইএসএফ কর্মীদের মারধরসহ দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে মিনাখা বিধানসভার কুমোরজোল এলাকায়। যদিও শাসকদল সমস্ত নালিশ অস্বীকার করেছে। ভোটের আগে এই পরিস্থিতিতে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোরগোড়ায় বিধানসভা ভোট। তাই প্রচারের স্বার্থে রবিবার বাবুখোলা গ্রামের বিভিন্ন জায়গায় বিরোধীদের বহু পতাকা ও ফেস্টুন লাগানো হচ্ছিল। অভিযোগ, এমন সময় হঠাৎ করেই শাসকদলের এক বিশাল বাহিনী সমর্থকদের ওপর চড়াও হয়। প্রহারের পাশাপাশি নষ্ট করা হয় তাদের রাজনৈতিক প্রতীক। এই কাণ্ডকে ঘিরে অনুগামীদের মধ্যে তীব্র ক্ষোভ দানা বাঁধে। প্রতিবাদে সরব হয়েছেন সংশ্লিষ্ট কেন্দ্রের আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল।

এ বিষয়ে তিনি জানান, 'প্রশাসনের সব নিয়ম মেনেই আমরা কাজ করছিলাম। তারপরেও এমন অন্যায় হল। নির্বাচন কমিশনারকে অনুরোধ করছি যাতে এই বিষয়টি তদন্ত করা হয়। পাশাপাশি অভিযুক্তদের যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। সেই সঙ্গে আমাদের কর্মীদের কাছে আর্জি, বিপক্ষ প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনারা সেই ফাঁদে পড়বেন না'।
তৃণমূলের ১ নং ব্লক সভাপতি সাইফুদ্দিন মোল্লা বলেন, 'যাদের পায়ের তলায় মাটি থাকে না তারাই এইসব করে। এই দাবি পুরো ভিত্তিহীন। কারণ এখানে অন্য দলের অস্তিত্ব আছে বলে আমার জানা নেই। দু-চারটে বাচ্চাকাচ্চা ফেসবুক, হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে। তাছাড়া আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের প্রস্তুত রাখছি। ভোটে কোনোরকম গন্ডগোল হতে দেব না সেই প্রতিজ্ঞা নিয়েছি'।
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের