নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - আইসিডিএসে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন এক আইসিডিএস কর্মী এবং এক ভুয়ো জেলা সমন্বয়কারী। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রতারণা চক্রের আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সাগর থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন আমিনা বেগম এবং রাজকুমার গোস্বামী। রাজকুমার নিজেকে আইসিডিএসের জেলা সমন্বয়কারী পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা করতেন। অন্যদিকে, আমিনা বেগম গঙ্গাসাগরের কালীবাজার এলাকার বাসিন্দা এবং আইসিডিএস কর্মী। তিনি সাগর ব্লকের আইসিডিএসের তৃণমূলপন্থী সংগঠনের নেত্রী বলেও জানা গেছে। আর্থিক লেনদেন, সম্পত্তি এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের স্বার্থে ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। পুরো প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রাজেশ জানা বলেন,'তৃণমূল সরকারের আমলে চাকরির ক্ষেত্রে দুর্নীতি একটি অত্যন্ত পরিচিত ও সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সাগর বিধানসভাও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি আমিনা বিবি নামে যে আইসিডিএস কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে প্রি-প্রাইমারি স্তরে উন্নতির প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। এই বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি কোনো একজন সাধারণ কর্মীর পক্ষে একা করা সম্ভব নয়। এর পেছনে নিশ্চিতভাবেই তৃণমূলের কোনো বড় নেতার হাত রয়েছে। তাই সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই পুরো দুর্নীতির নেপথ্যে থাকা মূল মাথাকে খুঁজে বের করে গ্রেফতার করতে হবে'।
রাজু মন্ডলের বক্তব্য,'আমিনা বিবির বাবা হারিজউদ্দিন তৃণমূলের আমলে সাগর ব্লকের সংখ্যালঘু সেলের দায়িত্বে ছিলেন। এই ক্ষমতার অপব্যবহার করেই এলাকা থেকে চাকরির নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। একজন সাধারণ নাগরিক হিসেবে আমার দাবি, শুধু আমিনা বিবিই নয়, এর সাথে তপন পড়িয়ালসহ আরও যাদের নাম জড়িয়েছে প্রশাসন যেন তাদের প্রত্যেককে আইনি আওতায় এনে সাধারণ মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এই ধরনের দুর্নীতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা এর সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত'।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের