নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভর দুপুরবেলা আচমকা অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল হাজার হাজার মুরগি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আশোকনগর থানার অন্তর্গত খোজদেলপুর এলাকায়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই অবস্থায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর দাবি তুলেছে স্থানীয় মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে , শেখপাড়া এলাকার এক বাসিন্দা বহুদিন ধরে পোলট্রি ব্যবসা করেন। বাড়ি থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠে ৪টি বড় পোলট্রি ফার্ম রয়েছে তাঁর। যেখানে প্রায় ১২ হাজার মুরগি থাকত। শনিবার দুপুরে হঠাৎ একটি ফার্মে আগুন, ধোঁয়া উঠতে দেখে মালিক, প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে যান। চিৎকার করলে আশপাশের সবাই জড়ো হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

কিন্তু ঘরগুলির চাল বিচুলি দিয়ে তৈরি হওয়ায় শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ৪টি ঘরেই আগুন লেগে যায়। এমন সময় দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় সবকটা মুরগিসহ খামারের সরঞ্জাম। জানা যায়, ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা। অনেকে অভিযোগ করেছেন, দমকল দেরিতে আসায় পুরোটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর পক্ষে স্পষ্ট ব্যাখ্যা দেন সংশ্লিষ্ট কর্মীরা।
স্থানীয় বাসিন্দা শেখ রিয়াজুল হক জানান, 'আমি এসে দেখি ৩টি ঘরে আগুন লেগে গেছে। ফাঁকা মাঠে হওয়ায় হঠাৎ বুঝতে পারিনি। এই ঘটনার পর ফার্ম মালিকের শারীরিক অবস্থা ভালো নয়। ১০-১৫ মিনিটের মধ্যে চারদিক পুড়ে ছাই হয়ে যায়। কীভাবে লেগেছে সেটাও কেউ বলতে পারছে না'।
দমকল কর্মী কুণাল সাহা জানান, '৩০ সেকেন্ডের মধ্যে আমরা গাড়ি বের করেছি। আসার পথে রেলগেট পড়ে থাকায় কিছুটা দেরি হয়েছে। ১৫ মিনিটের রাস্তা প্রায় ২০ মিনিট লেগেছে। ফাঁকা মাঠে প্রবল বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল'।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের