নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আবাস যোজনার ঘরের ছবি তুলতে গিয়ে গুরুতর অভিযোগের মুখে তৃণমূল পঞ্চায়েতের জিআরএস কর্মী। এক মহিলার শ্লীলতাহানি সহ জোর করে মহিলাটির বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো তার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে , হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর স্যান্ডেলবিল এলাকায় এই ঘটনা ঘটে। আবাস যোজনার ঘরের ছবি তুলতে ওই মহিলার বাড়িতে যান স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের জিআরএস কর্মী হাজীকুর রহমান গাজী। সেই সময়ই তার সঙ্গে অশালীন আচরণ করা হয়। জোর করে মহিলাটির বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। ঘটনার পর হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে টাকা নেওয়া সহ পঞ্চায়েতের বিভিন্ন ফান্ডের টাকা তছরুপের অভিযোগও সামনে এসেছে তার বিরুদ্ধে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হাজীকুর রহমান গাজী। তার দাবি, চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ।
ঘটনা প্রসঙ্গে অভিযোগকারিণী মহিলাটির বক্তব্য,'আবাস যোজনার ফটো তুলতে আমাদের বাড়িতে এসেছিলো হাজীকুর রহমান গাজী। আমার মা সেইসময় বাড়িতে ছিলোনা। ছবি তোলার নাম করে আমাকে শ্লীলতাহানির চেষ্টা করে। আমি অভিযোগ জানাতে থানায় এসেছি। আমার সঙ্গে যেটা হলো সেটা যেন আর কোনো মেয়ের সঙ্গে না হয় সেইটাই চাইবো। ওর অবিলম্বে কঠোর শাস্তির দাবি জানাই'।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের