নিজস্ব প্রতিনিধি , বীরভূম - মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। রবিবার দুপুর ২ টো নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কে টোটো–ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। পুরো ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বীরভূম জেলার নলহাটির ১৪ নম্বর জাতীয় সড়ক এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে , ঘটনাটি নলহাটিতে ১৪ নম্বর জাতীয় সড়কের পালোয়ান বাবা মাজার শরীফের ঠিক সামনে ঘটেছে। গোপালপুর গরুহাট থেকে বাড়ি ফেরার সময় একটি টোটো ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।টোটোয় ছিলেন কয়েকজন যাত্রী, দুটি গরুর বাছুর। সংঘর্ষের তীব্রতায় টোটোটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। টোটো চালক কলিমুদ্দিন শেখ নলহাটি থানার তেজহাটী গ্রামের বাসিন্দা ছিলেন। অন্য একজন গুরুতর আহত রেজাউল সারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় এক বাসিন্দা জানান, “১৪ নম্বর জাতীয় সড়কে দীর্ঘদিন ধরেই নিয়মিত দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গাড়ি চলে , পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় যাত্রীরা সব সময় ঝুঁকিতে থাকে। আজকের ঘটনায় দুই পরিবারের ঘরে অনন্ত শূন্যতা ও শোক নেমে এসেছে। আমরা চাই, প্রশাসন দ্রুত এই সড়কের নিরাপত্তা নিশ্চিত করুক, যাতে আর কেউ এই রকম মর্মান্তিক দুর্ঘটনার শিকার না হয়।"
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের