নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ৭ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হওয়া ট্রলার থেকে মিললো আরও ৪ মৎসজীবীর দেহ। এর আগে ৫ জনের দেহ উদ্ধার হয়েছিল। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯। এখনও নিখোঁজ রয়েছেন ৬ জন। বকখালি উপকূল সংলগ্ন এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গেছে, দীঘার শঙ্করপুর বন্দর থেকে ২ জুলাই মাছ ধরতে রওনা দেয় 'মা কালী' ট্রলারটি। ৫ জুলাইয়ের পর থেকে ট্রলারটির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর পুলিশ, উপকূল রক্ষী বাহিনী, নৌবাহিনী, বনদফতর সহ মৎস্যজীবী সংগঠনের যৌথ উদ্যোগে শুরু হয় তল্লাশি অভিযান। রবিবার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে চুলকাঠির জঙ্গলের কাছে বাঘেরচরে উল্টে থাকা অবস্থায় ট্রলারটির সন্ধান মেলে। সেটিকে সীতারামপুর ঘাটে নিয়ে আসার পর রাতভর তল্লাশি চালিয়ে ট্রলারের ভিতর থেকে আরও ৪ টি দেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন মৎসজীবী নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান। দুর্ঘটনার সময় কেউ সমুদ্রে ভেসে গেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের তদারকি করেন সুন্দরবন উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর জানা। উপস্থিত ছিলেন বনকর্মী মৎস্যজীবী সংগঠনের নেতৃত্বে বিজন মাইতি, সতীনাথ পাত্র সহ অন্যান্যরা।
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের