নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই অনুপ্রবেশ রুখতে বড়সড় অভিযান শুরু করেছে প্রশাসন। সোমবার সকাল থেকেই মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত পদ্মাভবনে তৈরি বিশেষ হোল্ডিং সেন্টারে রাখা হল ৩ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর প্রশাসনের এই তড়িঘড়ি অভিযানে সীমান্ত এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালগোলার পদ্মাভবনের তিনতলায় তৈরি হওয়া বিশেষ হোল্ডিং সেন্টারেই ওই ৩ জনকে রাখা হয়েছে। সকলেই পুরুষ ও তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। যদিও তাদের পরিচয় বা কীভাবে সীমান্ত পেরিয়ে এপারে এসেছিলেন, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। সরকারি নির্দেশ অনুযায়ী, সীমান্তে ধরা পড়া অনুপ্রবেশকারী, জেলবন্দি বাংলাদেশি নাগরিক, সাজা শেষ হলেও যাদের প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, তাদের এই ধরনের হোল্ডিং সেন্টারে রাখা হবে।
২৩ মে রাজ্য সরকারের তরফে জেলায় জেলায় এমন কেন্দ্র তৈরির নির্দেশ জারি হওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই লালগোলায় সেই নির্দেশ কার্যকর হওয়ায় প্রশাসনিক তৎপরতা স্পষ্ট হয়েছে। এরপর নিয়ম মেনেই ধৃতদের বিএসএফের হাতে তুলে দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। এই ইস্যুতে বিরোধীদেরও কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসকদল। প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, সীমান্ত সুরক্ষা ও বেআইনি অনুপ্রবেশ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যদিও তৃণমূলের অভিযোগ, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কাউকে আটকে রাখা কতটা আইনসম্মত, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। একইসঙ্গে তাদের প্রশ্ন, সীমান্ত পাহারার দায়িত্বে থাকা বিএসএফ এতদিন কী ভূমিকা পালন করছিল? তবে রাজ্য সরকারের স্পষ্ট বার্তা, অনুপ্রবেশ রুখতে আইন মেনেই কঠোর পদক্ষেপ করা হবে। এই বিষয়ে কোনওরকম শিথিলতা দেখানো হবে না।
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের