নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে ধরা পড়ল এক অভিনব চিত্র। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ও বিজেপি সরকার গঠনের খুশিতে ঘটা করে মানত পূরণ করলেন একনিষ্ঠ এক বিজেপি সমর্থক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাগরের মায়া গোয়ালিনী ঘাট এলাকায়। পাশাপাশি দেখা গেছে উৎসবের আমেজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাধাকৃষ্ণপুর এলাকার বাসিন্দা সত্যবান পটিয়ারি একজন একনিষ্ঠ বিজেপি কর্মী। বিগত কয়েক বছর ধরে তিনি এক কঠোর প্রতিজ্ঞা নিয়েছিলেন। তার সংকল্প ছিল, রাজ্যে ক্ষমতালোভী ও দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের পতন না হওয়া পর্যন্ত তিনি চুল কাটবেন না। সাগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুমন্ত মণ্ডলের কাছে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর পরাজয়ের পর অবশেষে সেই সংকল্প ভাঙলেন তিনি।

বুধবার সকালে মায়া গোয়ালিনী ঘাটে কৌতূহলী মানুষের ভিড়ের মাঝে মাথা ন্যাড়া করেন ওই বিজেপি কর্মী। এরপর নিয়ম মেনে দুধ দিয়ে স্নান সেরে গঙ্গার পবিত্র জলে পুণ্যডুব দেন। সত্যবানবাবুর অভিযোগ, ২০১৭ সালের ১১ জানুয়ারি তৃণমূলের হার্মাদ বাহিনী বিনা কারণে তাকে ভিটেমাটি থেকে বিতাড়িত করেছিল। দীর্ঘদিনের সেই বঞ্চনা ও রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটতেই এদিন ধূপ-ধুনো জ্বালিয়ে শহীদ কর্মীদের আত্মার শান্তি কামনা করেন তিনি।
এ বিষয়ে সত্যবান পটিয়ারি জানান, ‘তৃণমূল সরকার এতদিন মানুষকে শোষণ করেছে। অত্যাচার ও দুর্নীতির জেরে মানুষের প্রাণ ওষ্ঠাগত ছিল। আজ সেই অন্ধকার শাসনের অবসান হয়েছে। নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে ভয় আউট আর ভরসা ইন হয়েছে। দীর্ঘদিনের মনস্কামনা পূরণ হওয়ায় আমি আজ কেশ মুণ্ডন ও গঙ্গা স্নান করলাম। শহীদ ২১ জন কর্মীর আত্মার শান্তির উদ্দেশ্যে ধূপ-ধুনো দিয়ে পূজো করেছি’।
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের