6a89cbe4bf648_supreme court old.jpg
আগস্ট ২২, ২০২৬ রাত ১০:০৫ IST

১০৫ বছর বয়সে জেল থেকে মুক্তি! রসিকচন্দ্রকে দেখে সুপ্রিম কোর্টের বিস্ময়, "এত বয়সেও নিজের মামলা লড়ছেন"

নিজস্ব প্রতিনিধি , মালদহ - ১০৫ বছর বয়সে যাবজ্জীবন সাজা থেকে স্থায়ী মুক্তি পেলেন রসিকচন্দ্র মণ্ডল। প্রায় চার দশক ধরে চলা খুনের মামলার চূড়ান্ত নিষ্পত্তি করেছে সুপ্রিম কোর্ট। বয়সের পাশাপাশি তার শারীরিক পরিস্থিতি বিচার করে বাকি সাজা মকুবের সিদ্ধান্ত নিয়েছে আদালত। ফলে জীবনের শেষ সময়টা পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ পেলেন এই প্রবীণ ব্যক্তি।

 ১৯৮৮ সালে সম্পত্তি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে তার ভাই সুরেশ মণ্ডল খুন হন। সেই ঘটনায় রসিকচন্দ্রের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়। ১৯৯৪ সালে মালদহের নিম্ন আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সাজা ঘোষণার সময় রসিকচন্দ্রের বয়স ছিল ৭৪ বছর।

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে পরে কলকাতা হাইকোর্টে আবেদন করেন রসিকচন্দ্র। ২০১৮ সালে কলকাতা হাইকোর্ট সেই আবেদন খারিজ করে, যার জেরে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। ২০২০ সালে ৯৯ বছর বয়সে বয়সজনিত সমস্যা দেখিয়ে ফের মুক্তির আবেদন করেন তার আইনজীবীরা। ২০২১ সালের মে মাসে এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মতামত জানতে চায় শীর্ষ আদালত।

দীর্ঘ শুনানির পর ২০২৪ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট রসিকচন্দ্রকে অন্তর্বর্তী জামিন দেয়। তারপর থেকে জেলের বাইরে ছিলেন তিনি। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি করে। আদালত তার বয়স, শারীরিক পরিস্থিতি সহ দীর্ঘ কারাবাসের বিষয়টি বিবেচনা করে বাকি সাজা মকুবের নির্দেশ দেয়।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে ১০৫ বছর বয়সে স্থায়ীভাবে কারামুক্ত হলেন রসিকচন্দ্র। শুনানির সময় তার বয়স নিয়েও বিচারপতিরা বিস্ময় প্রকাশ করেন। এত বেশি বয়সেও নিজের মামলার বিষয়ে আইনজীবীদের প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছিলেন রসিকচন্দ্র। দীর্ঘ আইনি লড়াই শেষে এবার পরিবারের কাছেই জীবনের বাকি সময় কাটাবেন রসিকচন্দ্র।

আরও পড়ুন

“একদিকে অন্নপূর্ণার টাকা নেই, অন্যদিকে ঘরটাও থাকবে না!” উচ্ছেদের মাইকিংয়ে ক্ষোভ , মালদহে বিজেপি কার্যালয়ে শতাধিক মহিলার বিক্ষোভ
আগস্ট ২২, ২০২৬

অন্নপূর্ণার টাকা নিয়ে সমস্যার মাঝেই রেল কলোনি উচ্ছেদের অভিযোগ

ঝড়খালিতে ফের বাঘের মৃত্যু! ‘সুন্দরী’র পর এবার গেল ‘সুন্দর’, পরপর ২ মৃত্যুতে প্রশ্নের মুখে বাঘ সংরক্ষণ
আগস্ট ২২, ২০২৬

তারাপীঠ থেকে সংগঠন মজবুতের বার্তা বিজেপির , কর্মীদের নিয়ে শুরু প্রশিক্ষণ মহাঅভিযান
আগস্ট ২২, ২০২৬

কর্মীদের দক্ষতা বাড়াতে তারাপীঠে শুরু বিশেষ সাংগঠনিক কর্মসূচি

“জুন, জুলাই, আগস্ট—তিন মাস হয়ে গেল, এখনও টাকা পাইনি!” অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় রাস্তায় মহিলারা
আগস্ট ২২, ২০২৬

বরাকরের রামনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

প্রাক্তন ছাত্রের টিসি দিতে দেরি! জগদলা হাই স্কুলের স্টাফরুমে ঢুকে মহিলা কর্মীকে মারধরের অভিযোগ পড়ুয়াদের বিরুদ্ধে
আগস্ট ২২, ২০২৬

মহিলা করণিককে মারধরের অভিযোগ ওঠে পড়ুয়াদের বিরুদ্ধে
 

ট্যাবের ৯১ পড়ুয়ার টাকা ‘অন্য অ্যাকাউন্টে’, মালদহে গ্রেফতার প্রধান শিক্ষক ও করণিক! ৫ দিনের CID হেফাজত
আগস্ট ২২, ২০২৬

হবিবপুরের কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ে ট্যাবের টাকা সরানোর অভিযোগ , নতুন করে তদন্তে বড় পদক্ষেপ CID-র
 

তড়িঘড়ি অভয়ার দেহ পড়ানোর অভিযোগ! জেল হেফাজত শেষ করে ফের আদালতে পেশ নির্মল ঘোষকে
আগস্ট ২২, ২০২৬

ফলে নির্মল ঘোষকে ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল

রাতে বলেছিল ‘ভালো আছি’, সকালে WhatsApp-এ দুঃখের স্ট্যাটাস! গলসিতে নাবালিকা বধূর ঝুলন্ত দেহ, গ্রেফতার স্বামী
আগস্ট ২২, ২০২৬

ক্যাব বুক করে যাত্রী সেজে পিস্তল চালকের মাথায়! কলকাতায় ছিনতাইয়ের ছক, পুলিশের জালে ৩
আগস্ট ২২, ২০২৬

পাহাড়ের সমস্যার সমাধানে শাহী নকশা , অমিত শাহের বৈঠকে গঠিত স্থায়ী কমিটি
আগস্ট ২২, ২০২৬

অমিত শাহের বার্তা, সাংবিধানিক পথেই হবে পাহাড় সমস্যার সমাধান

‘পাহাড়ের দীর্ঘদিনের সমস্যার সমাধানের পথ খোঁজা হবে’, বিশেষ কমিটি গঠনের ঘোষণা রাজু বিষ্ঠার, মধ্যস্থতায় পঙ্কজ কুমার সিং
আগস্ট ২২, ২০২৬

নিউ চামটায় ম্যারাথন বৈঠক রাজনৈতিক নেতৃত্বদের

বৌদিকে ভুল বুঝিয়ে মায়াপুরের হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ! এক মাস পর রাঁচি থেকে গ্রেপ্তার দেওর
আগস্ট ২২, ২০২৬

বস্তায় ভরে যুবকের দেহ ফেলে গেল কে? নিউ টাউনে CCTV ফুটেজ ঘিরে চাঞ্চল্য
আগস্ট ২২, ২০২৬

স্বামীজি নগরে বস্তাবন্দি যুবকের দেহ উদ্ধার, অন্যত্র খুন করে প্রমাণ লোপাটের সন্দেহ পুলিশের

 

টাকা দিলেই মিলবে আধার-ভোটার! টিটাগড়ে জাল নথি তৈরির চক্রের পর্দাফাঁস
আগস্ট ২২, ২০২৬

একজনকে গ্রেফতার করেছে পুলিশ

ভাঙড় বিস্ফোরণে আরও বাড়ল চাপ , শওকত-সহ ৪ জনের বিরুদ্ধে UAPA চাইল NIA
আগস্ট ২২, ২০২৬

ভাঙড় বিস্ফোরণ মামলায় আইনি জটিলতা আরও বাড়ল শওকতের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের