নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার প্রভাব পড়তে শুরু করেছে ভারতেও। গ্যাস সরবরাহ নিয়ে বাড়তে থাকা উদ্বেগ ও কালোবাজারির আশঙ্কার মধ্যে পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নের তরফে ১০ দফা নির্দেশিকা জারি করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির জোগান অনিশ্চিত হয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুত করতে শুরু করেছেন, আবার কেউ কেউ বেশি দাম দিয়েই এলপিজি কিনছেন। এর সুযোগে বিভিন্ন জায়গায় কালোবাজারির অভিযোগও উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, গ্যাস সরবরাহের ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে গৃহস্থের রান্নাঘর, স্কুলের মিড-ডে মিল এবং হাসপাতালের পরিষেবাকে।
অন্যদিকে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হোটেল ও রেস্তরাঁয় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সরবরাহের উপর কিছুটা নিয়ন্ত্রণ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গোটা ব্যবস্থার উপর নজর রাখতে একটি বিশেষ নজরদারি কমিটি গঠন করা হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ বা সমস্যার দ্রুত সমাধানের জন্য খোলা হয়েছে ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বরও।
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের