নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে ফের সক্রিয় হচ্ছে বাংলার বর্ষা। রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির মাত্রা বাড়তে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ বেশ কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে তৈরি ঘূর্ণাবর্ত শনিবার সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলা-ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করা এই নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে উত্তর বাংলাদেশের দিকে এগোতে পারে। এর সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখাও। ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি জোরালো থাকার সম্ভাবনা রয়েছে।
রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হুগলী, উত্তর ২৪ পরগণা সহ আরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। পাশাপাশি বজ্রপাত সহ দমকা হাওয়া চলতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শহরের বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় বৃষ্টি না হলে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার জলপাইগুড়ির কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বাঁকুড়া, ঝাড়গ্রামের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৭ মিলিমিটার।
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের