নিজস্ব প্রতিনিধি , দিল্লি - মাত্র কয়েক মিনিটের ব্যবধান। স্বামী- স্ত্রীর মধ্যে শুরু হওয়া সামান্য কথাকাটাকাটিই শেষ পর্যন্ত ভয়াবহ মোড় নেয়। সদ্যোজাত যমজ সন্তানের ওষুধ খাওয়ানোকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে বচসার পর মারধরের অভিযোগে মৃত্যু হল এক তথ্যপ্রযুক্তি কর্মীর। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে , শনিবার নিহাল বিহার এলাকায় ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম বিনয়। তিনি একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন আর ভালো বেতন পেতেন। বাড়ির নীচের তলায় তাঁর পরিবারের সদস্যরা থাকতেন। উপরের তলায় স্ত্রী রেখা এবং সাড়ে ৪ মাস বয়সি যমজ সন্তানদের নিয়ে থাকতেন বিনয়। প্রায় সাড়ে তিন বছর আগে রেখার সঙ্গে বিনয়ের বিয়ে হয়। শনিবার সকালে যমজ সন্তানদের ওষুধ খাওয়ানো নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বচসার কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে যান রেখা। প্রায় ১০ মিনিটের মধ্যেই রেখার দুই দাদা, বৌদি আর বাবা মা তাদের বাড়িতে পৌঁছে যান। স্বামী- স্ত্রীর অশান্তিকে কেন্দ্র করে তারা বিনয়কে কটুক্তি আর হেনস্থা করতে শুরু করে। সেই সময় বিনয়ের মা বাড়িতে ছিলেন না।
কিছুক্ষণ পরে বাড়ি ফিরে তিনি দেখেন, তাঁর ছেলেকে বেধড়ক মারধর করা হচ্ছে। ছেলেকে বাঁচাতে তিনি এগিয়ে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। বিনয়ের বুকে একের পর এক লাথি আর ঘুষি মারা হয়। মারধরের জেরে তিনি জ্ঞান হারিয়ে ঘরের মধ্যেই লুটিয়ে পড়েন।এরপর প্রতিবেশীদের সাহায্যে বিনয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ছেলের মৃত্যুর পর থানায় অভিযোগ দায়ের করেন বিনয়ের মা। তাঁর দাবি, পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত। মারধরের আগে বাড়ির সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়েছিলেন রেখা। তাঁর আরও দাবি, এর আগেও ছোটখাটো পারিবারিক অশান্তির জেরে বিনয়কে খুনের হুমকি দিয়েছিলেন রেখার দাদারা। অভিযোগের ভিত্তিতে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন রেখা, তার দুই দাদা আর বৌদি। তদন্তের স্বার্থে একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সেই ফুটেজে অভিযুক্তদের বাড়িতে ঢুকতে আর বিনয়ের সঙ্গে কথা কাটাকাটি করতে দেখা গেছে। ঘটনার তদন্ত এখনও চলছে।
ইডির চিঠিতে কমিশনারের যোগ নেই
উৎসবের ভিড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২২ ফুটের গণেশমূর্তি, চাপা পড়ে মৃত ২, আহত শিশু-সহ ৫
নিউ মার্কেটের হোটেল-কাণ্ডে তদন্তের কেন্দ্রে দমকল-পুরসভা
হাসপাতালে মীরাদেবীর পাশে মুখ্যমন্ত্রী
মোদির জন্মদিনে বিশেষ কর্মসূচি ঘোষণা শুভেন্দুর
ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার করা হয় হোটেল মালিককে
সন্তানের জন্য চাকরি ছাড়লেন, হোমস্টে খুলে এখন ২১ লক্ষের মালকিন
যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার ডাক শুভেন্দুর
যাদবপুরের ঘটনার তীব্র নিন্দা করেন অগ্নিমিত্রা পাল
নতুন কাঠামোয় বদলাল Professional Tax এর হিসাব
আইফোনের দাবি ঘিরে বাড়ি ছাড়েন তরুণ, পাহাড়ের কিনারায় গিয়ে ঘটে মর্মান্তিক পরিণতি
সামনে থাকা রেকের সঙ্গে দূরত্ব মেপে গতি নিয়ন্ত্রণ করবে প্রযুক্তি
নিমতা আর ডানলপমুখী গাড়ির জন্য নির্দিষ্ট বিকল্প রুট
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের