নিজস্ব প্রতিনিধি, মুম্বাই - একটি আইফোন কেনার আবদার থেকেই শুরু হয়েছিল পরিবারের সঙ্গে মনোমালিন্য। কিন্তু সেই ঘটনা যে এত ভয়াবহ পরিণতি ডেকে আনবে, তা কেউ ভাবতেও পারেননি। ১৯ বছরের কুণাল চাঁদওয়াড়ের আইফোনের দাবি পূরণ না হওয়ায় তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে তাকে খুঁজতে গিয়ে মা-বাবাও পৌঁছে যান পাহাড়ের কাছে। শেষ পর্যন্ত ছেলেকে বাঁচাতে গিয়ে তিনজনেরই মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের ওয়ালুজ এমআইডিসি এলাকায়। পাহাড়ের কিনারায় গিয়ে দাঁড়িয়েছিলেন কুণাল। তাকে সেখান থেকে সরে আসার জন্য বারবার অনুরোধ করতে থাকেন এলাকার মানুষরা। এলাকার পঞ্চায়েত প্রধান সঞ্জয় যাদবও তাকে বোঝানোর চেষ্টা করেন। তিনি কুণালকে বলেন, 'একবার মায়ের কথা ভাবো।' এমনকী নিজের আইফোনটি তাকে দিয়ে দেওয়ার কথাও বলেন। কিন্তু কোনও কথাতেই রাজি হননি কুণাল। তিনি শুধু বলতে থাকেন, 'আর কোনও সমাধান নেই। একটাই সমাধান।'
এরপর ছেলেকে নিরাপদে ফিরিয়ে আনতে কুণালের বাবা ধীরে ধীরে তার কাছে এগিয়ে যান। তাকে হাত ধরে নিরাপদ জায়গায় নিয়ে আসাই ছিল বাবার উদ্দেশ্য। কিন্তু বাবা কাছে পৌঁছতেই আচমকা পাহাড় থেকে ঝাঁপ দেন কুণাল। ছেলেকে আটকাতে গিয়ে তার বাবাও নিচে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাটি এত দ্রুত ঘটে যে উপস্থিত কেউ তাদের আটকানোর সুযোগ পাননি। কয়েক মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।
ঘটনার পর খাদ থেকে কুণাল এবং তার মা-বাবার দেহ উদ্ধার করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একটি মোবাইল ফোন কেনার আবদার থেকে তৈরি হওয়া পরিস্থিতি কীভাবে এত বড় বিপর্যয়ে পরিণত হল, তা নিয়ে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সামনে থাকা রেকের সঙ্গে দূরত্ব মেপে গতি নিয়ন্ত্রণ করবে প্রযুক্তি
নিমতা আর ডানলপমুখী গাড়ির জন্য নির্দিষ্ট বিকল্প রুট
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি
আল্ট্রাসনিক প্রযুক্তিতে রেল আর ওয়েল্ডের ভিতরের সূক্ষ্ম ত্রুটি শনাক্ত
নতুন SARATHI পোর্টালে প্রোফাইল ভ্যালিডেশন , স্বচ্ছতা বজায় রেখেই পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার উদ্যোগ
৫১.৭৫ একর জমিতে তৈরি হবে অত্যাধুনিক হেলথ সিটি
বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
আগামী ১১ সেপ্টেম্বর মামলাগুলির পরবর্তী শুনানি
নিজের আবেদনের ভুল তথ্য ঠিক করার পাশাপাশি দেখা যাবে Claim এর অগ্রগতিও
শহুরে জনসংখ্যা বাড়ার পাশাপাশি বৃদ্ধি হচ্ছে না গণপরিবহণের পরিকাঠামো
অক্টোবরের শেষ থেকে কার্যকর নয়া নিয়ম
ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গের পাশের দেওয়াল ভেঙে চুরমার, আটক চালক
২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের