নিজস্ব প্রতিনিধি , মধ্যপ্রদেশ - পরিবার থেকে বিতাড়িত হয়ে মাটির ১৫ ফুট গভীরে এক অভিনব বাড়ি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এক তরুণ। কিন্তু আশ্রয় হারিয়ে ভেঙে পড়ার বদলে নিজের মতো করে থাকার জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। তাঁর তৈরি সেই অদ্ভুত বাসস্থানের ভিডিয়ো এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , ঝাবুয়া এলাকার বাসিন্দা অর্জুন। নিয়মিত নিজের জীবনযাপন আর নানা অভিজ্ঞতার ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ করেন। ইতিমধ্যেই তাঁর প্রায় ২ লক্ষ অনুগামী রয়েছে। তবে সাম্প্রতিক ভিডিয়োয় তার তৈরি অভিনব বাসস্থানই সবচেয়ে বেশি নজর কেড়েছে। অর্জুনের দাবি, সেটি ছোট ঘরের মতো একটি জায়গা। তাই ভূগর্ভস্থ ঘর বলা যায়।সেখানেই রান্না করা থেকে শুরু করে ফোন আর ল্যাপটপ ব্যবহার দৈনন্দিন নানা কাজ সারেন তিনি। ভূগর্ভস্থ ঘরটির প্রবেশপথে রয়েছে একটি দরজা। জানলা না থাকায় স্বাভাবিকভাবেই আলো বাতাসের ব্যবস্থা সীমিত।
তবে শুধু মাটির নীচের ঘরেই থেমে থাকেননি অর্জুন। জঙ্গলের মধ্যে মাটি থেকে প্রায় ৩০ ফুট উপরে তৈরি করেছেন একটি ট্রি হাউস। কখনও মাটির নীচের ঘরে, আবার কখনও গাছের উপরে তৈরি সেই ঘরে থাকেন তিনি। সেখানেও রান্নাবান্না অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে দেখা গেছে তাকে। অর্জুন জানিয়েছেন, বর্ষার সময়ে ভূগর্ভস্থ ঘরে জল ঢুকে পড়ার আশঙ্কা থাকে। পাশাপাশি জঙ্গলে সাপের উপদ্রব নিয়েও সতর্ক থাকতে হয়। তবে বিদ্যুতের ব্যবস্থা নিয়ে স্পষ্ট তথ্য মেলেনি।
কেন তাকে পরিবার থেকে আলাদা হয়ে যেতে হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অর্জুন। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের মতো করে জীবন গড়ে নেওয়ার চেষ্টা দেখে অনেকেই তার মানসিকতার প্রশংসা করেছেন। আবার বিপজ্জনক পরিবেশে এ ভাবে বসবাস কতটা নিরাপদ, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
নিমতা আর ডানলপমুখী গাড়ির জন্য নির্দিষ্ট বিকল্প রুট
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি
আল্ট্রাসনিক প্রযুক্তিতে রেল আর ওয়েল্ডের ভিতরের সূক্ষ্ম ত্রুটি শনাক্ত
নতুন SARATHI পোর্টালে প্রোফাইল ভ্যালিডেশন , স্বচ্ছতা বজায় রেখেই পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার উদ্যোগ
৫১.৭৫ একর জমিতে তৈরি হবে অত্যাধুনিক হেলথ সিটি
বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
আগামী ১১ সেপ্টেম্বর মামলাগুলির পরবর্তী শুনানি
নিজের আবেদনের ভুল তথ্য ঠিক করার পাশাপাশি দেখা যাবে Claim এর অগ্রগতিও
শহুরে জনসংখ্যা বাড়ার পাশাপাশি বৃদ্ধি হচ্ছে না গণপরিবহণের পরিকাঠামো
অক্টোবরের শেষ থেকে কার্যকর নয়া নিয়ম
ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গের পাশের দেওয়াল ভেঙে চুরমার, আটক চালক
২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
যাদবপুর নিয়ে কড়া বার্তা দিলীপের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের