নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সন্তান ছোট থাকায় প্রতিদিন অফিসে যেতে মন চাইত না স্নিগ্ধার। তিনি দেখতেন, অফিসে বেরনোর সময় মাকে ছাড়তে চাইত না তার সন্তান। মায়ের চোখের সামনেই কাঁদত সে। একদিকে সন্তানের দায়িত্ব, অন্যদিকে চাকরি দু’দিক সামলাতে গিয়ে ধীরে ধীরে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন দিল্লির তরুণী। শেষ পর্যন্ত সন্তানের জন্য চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
২০২৩ সালে একটি নামী সংস্থায় চাকরি করতেন স্নিগ্ধা। সেই সময় তার সন্তান ছিল একেবারেই ছোট। মাকে ছাড়া থাকতে পারত না সে। প্রতিদিন অফিসে যাওয়ার সময় সন্তানকে কাঁদতে দেখে মন খারাপ হয়ে যেত স্নিগ্ধার। বহুবার চাকরি ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু সংসারের খরচের কথা ভেবে পিছিয়ে যেতেন। শেষ পর্যন্ত একদিন চাকরি ছেড়ে দেন তিনি। এরপর কী করবেন, তা নিজেও জানতেন না।
চাকরি ছাড়ার পর নতুন কিছু করার চেষ্টা শুরু করেন স্নিগ্ধা। হোটেল ব্যবসা নিয়ে শুরু করেন গবেষণা। এরপর দিল্লিতে এয়ারবিএনবির মাধ্যমে হোমস্টে ব্যবসা শুরু করেন তিনি। প্রথম দিকে ব্যবসা নিয়ে বেশ ভয় ছিল তার। প্রথম বুকিং পাওয়ার সময়ও মনে হয়েছিল, আদৌ ভালো কিছু হবে কি না। শুরুর দিকে আয়ও খুব বেশি ছিল না। তবে ধীরে ধীরে বুকিং বাড়ে। ব্যবসাতেও লাভ আসতে শুরু করে।
স্নিগ্ধার দাবি, বর্তমানে তার ব্যবসা থেকে প্রায় ২১ লক্ষ টাকা লাভ হয়েছে। তবে তার কাছে সবচেয়ে বড় সাফল্য শুধু টাকা উপার্জন নয়। এখন নিজের মতো করে ছুটি কাটাতে পারেন। সবচেয়ে বড় কথা, সন্তানের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে পারছেন। সন্তানকে আর মায়ের অফিস থেকে ফেরার জন্য অপেক্ষা করতে হয় না। স্নিগ্ধার কথায়, চাকরি ছেড়ে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত প্রথমে ভয় ধরালেও সেই ভয়ই পরে আত্মবিশ্বাসে পরিণত হয়েছে। তার এই গল্প অনেক মায়ের কাছেই নতুন করে সাহস জোগাতে পারে।
যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার ডাক শুভেন্দুর
যাদবপুরের ঘটনার তীব্র নিন্দা করেন অগ্নিমিত্রা পাল
নতুন কাঠামোয় বদলাল Professional Tax এর হিসাব
আইফোনের দাবি ঘিরে বাড়ি ছাড়েন তরুণ, পাহাড়ের কিনারায় গিয়ে ঘটে মর্মান্তিক পরিণতি
সামনে থাকা রেকের সঙ্গে দূরত্ব মেপে গতি নিয়ন্ত্রণ করবে প্রযুক্তি
নিমতা আর ডানলপমুখী গাড়ির জন্য নির্দিষ্ট বিকল্প রুট
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি
আল্ট্রাসনিক প্রযুক্তিতে রেল আর ওয়েল্ডের ভিতরের সূক্ষ্ম ত্রুটি শনাক্ত
নতুন SARATHI পোর্টালে প্রোফাইল ভ্যালিডেশন , স্বচ্ছতা বজায় রেখেই পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার উদ্যোগ
৫১.৭৫ একর জমিতে তৈরি হবে অত্যাধুনিক হেলথ সিটি
বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
আগামী ১১ সেপ্টেম্বর মামলাগুলির পরবর্তী শুনানি
নিজের আবেদনের ভুল তথ্য ঠিক করার পাশাপাশি দেখা যাবে Claim এর অগ্রগতিও
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের