6a899a6500982_image (10)
আগস্ট ২২, ২০২৬ বিকাল ০৬:১৮ IST

শিক্ষাঙ্গন থেকে রাজনীতিকে দূরে রাখুন , যাদবপুর কাণ্ডে দলীয় অবস্থানের বিপরীতে কড়া বার্তা অগ্নিমিত্রা পালের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এসএফআই-এবিভিপি সংঘর্ষে বারবার উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজনৈতিক সংঘাতের আঁচ এবার আঘাত করেছে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যেও। শিল্পাচার্য নন্দলাল বসুর নকশা করা ঐতিহাসিক এমব্লেম পদাঘাত করার ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র নিন্দা। এমন পরিস্থিতিতে দলীয় অবস্থানের বাইরে গিয়ে যাদবপুরের ঐতিহ্য রক্ষার পক্ষে সওয়াল করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

জিবি মিটিংকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া সংঘাতের পর পরপর মিছিল, পাল্টা মিছিল এবং বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছিল ক্যাম্পাস। এসএফআই ও এবিভিপির সংঘর্ষের জেরে আহতও হন বেশ কয়েকজন। সেই অশান্তির মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক এমব্লেম পদাঘাত করার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যাদবপুরের মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। ঘটনার পর রাজনৈতিক মহলেও শুরু হয় চাপানউতোর।

যাদবপুর অশান্তি নিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ কার্যত সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দেন। তবে সেই অবস্থান থেকে কিছুটা আলাদা সুর শোনা গেল দলেরই নেত্রী তথা মন্ত্রী অগ্নিমিত্রা পালের গলায়। অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দেন, 'স্বাধীনতার সময় থেকে চলে আসা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে বিশেষ খ্যাতি ও এমব্লেম ছিল, আজকে তা যদি ভেঙে ফেলা হয় বা বাইরের ছেলেরা ভেতরে ঢোকে, তবে আমরা তা সমর্থন করি না। সে যে দলেরই হোক, এমনকী আমার দলের লোক হলেও আমরা সমর্থন করব না।'

একইসঙ্গে, শিক্ষাঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়েও সরব হন অগ্নিমিত্রা। তার বক্তব্য, ' দয়া করে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি আনবেন না, ওগুলো বাইরে রাখুন। এক সময় বলা হত অনিলায়ন, পার্থায়ন বা মমতায়ন। কিন্তু আমাদের সময় কেউ তা বলতে পারবেন না। কারণ বর্তমান মুখ্যমন্ত্রী যাদের বোর্ডে রেখেছেন, তারা রাজনীতির সঙ্গে যুক্ত নন। আমরা সব কিছুতে রাজনীতি চাই না।'

আরও পড়ুন

বেতন ২০ হাজার পার হলেই পেশা কর ! রাজ্যের নতুন নিয়মে কত টাকা দিতে হবে
আগস্ট ২২, ২০২৬

নতুন কাঠামোয় বদলাল Professional Tax এর হিসাব

আইফোনের আবদার পূরণ না হওয়ায় পাহাড়ের কিনারায় ১৯ বছরের তরুণ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-বাবারও!
আগস্ট ২২, ২০২৬

আইফোনের দাবি ঘিরে বাড়ি ছাড়েন তরুণ, পাহাড়ের কিনারায় গিয়ে ঘটে মর্মান্তিক পরিণতি

কলকাতা মেট্রোয় বড় প্রযুক্তিগত বদল , কবচ এর দ্বারা নিরাপদ হবে যাত্রাপথ
আগস্ট ২২, ২০২৬

সামনে থাকা রেকের সঙ্গে দূরত্ব মেপে গতি নিয়ন্ত্রণ করবে প্রযুক্তি

পরিবার থেকে বিতাড়িত! মাটির ১৫ ফুট নীচে ‘বাড়ি’, জঙ্গলে ৩০ ফুট উঁচুতে ট্রি হাউস বানিয়ে চমকে দিলেন তরুণ
আগস্ট ২২, ২০২৬

বেলঘরিয়া ওভারব্রিজে ফের বন্ধ যান চলাচল ! ১১ দিন কোন পথে যাবেন গাড়িচালকরা
আগস্ট ২২, ২০২৬

নিমতা আর ডানলপমুখী গাড়ির জন্য নির্দিষ্ট বিকল্প রুট

আর নোটিশ না , এবার বেনিয়ম দেখলেই হোটেল সিল, হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রা পালের
আগস্ট ২২, ২০২৬

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি

রেললাইনের লুকনো ফাটল ধরবে আগেই , শিয়ালদহে ২০ USFD মেশিনে বাড়ছে যাত্রী নিরাপত্তা
আগস্ট ২২, ২০২৬

আল্ট্রাসনিক প্রযুক্তিতে রেল আর ওয়েল্ডের ভিতরের সূক্ষ্ম ত্রুটি শনাক্ত

 

সবুজ সাথী আর নয়! নতুন নামে ‘সারথি’, সাইকেল পেতে নবম শ্রেণির পড়ুয়াদের এবার তথ্য যাচাই বাধ্যতামূলক
আগস্ট ২২, ২০২৬

নতুন SARATHI পোর্টালে প্রোফাইল ভ্যালিডেশন , স্বচ্ছতা বজায় রেখেই পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার উদ্যোগ
 

নিউটাউনে আদানির ১০০০ বেডের হাসপাতাল , পুজোর আগেই শিলান্যাসের প্রস্তুতি
আগস্ট ২২, ২০২৬

৫১.৭৫ একর জমিতে তৈরি হবে অত্যাধুনিক হেলথ সিটি

বাড়ির ভিত খুঁড়তেই ২৯ রহস্যময় ধাতব গোলক! ‘প্রাচীন যুদ্ধাস্ত্র’ ঘিরে তুমুল চাঞ্চল্য উত্তরপ্রদেশে
আগস্ট ২২, ২০২৬

ভ্যাপসা গরমের মাঝেই ঝড়বৃষ্টির সম্ভাবনা , কলকাতা সহ দক্ষিণবঙ্গে বদলাবে আবহাওয়া
আগস্ট ২২, ২০২৬

বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

হাইকোর্টে স্বস্তি অভিষেকের , সেবাশ্রয় সহ একাধিক মামলায় মিলল রক্ষাকবচ
আগস্ট ২১, ২০২৬

আগামী ১১ সেপ্টেম্বর মামলাগুলির পরবর্তী শুনানি

অন্নপূর্ণা যোজনায় ভুলে বাদ পড়েছে নাম ! নতুন পোর্টালে Claim করে মিলবে সংশোধনের সুযোগ
আগস্ট ২১, ২০২৬

নিজের আবেদনের ভুল তথ্য ঠিক করার পাশাপাশি দেখা যাবে Claim এর অগ্রগতিও

দেশের ৪০০ এর বেশি শহরে বাসের ঘাটতি , বাড়ছে গণপরিবহণ নিয়ে উদ্বেগ
আগস্ট ২১, ২০২৬

শহুরে জনসংখ্যা বাড়ার পাশাপাশি বৃদ্ধি হচ্ছে না গণপরিবহণের পরিকাঠামো

পুজোর আগেই রেলে বড় বদল ! ৯টি ট্রেনের টার্মিনাল বদল , যাত্রীদের জন্য নয়া নিয়ম
আগস্ট ২১, ২০২৬

অক্টোবরের শেষ থেকে কার্যকর নয়া নিয়ম

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের