6a89b79475767_image (11)
আগস্ট ২২, ২০২৬ রাত ০৮:২২ IST

অবশেষে লুকোচুরি খেলা শেষ , নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ৩ দিন পর গ্রেফতার হোটেলের মালিক

নিজস্ব প্রতিনিধি , কলকাতা -  লুকোচুরির সমাপ্তি। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন অগ্নিকাণ্ডের তিন দিন পর গ্রেফতার হোটেলের মালিক বীরেশ্বর মিত্র। শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোডের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা। মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ আগুনে শিখা ইনে প্রাণ হারিয়েছিলেন ৯ জন আবাসিক, যাদের মধ্যে ৮ জনই বাংলাদেশের নাগরিক। অগ্নিকাণ্ডের পর থেকেই বেপাত্তা ছিলেন হোটেল মালিক। শেষ পর্যন্ত তার বাড়ি থেকেই গ্রেফতার করা হল তাকে।

মঙ্গলবার গভীর রাতে আচমকাই আগুনের লেলিহান শিখায় ঢেকে যায় নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন। ঘিঞ্জি হোটেলের ভিতরে তখন ঘুমোচ্ছিলেন বহু আবাসিক। আগুন ও ধোঁয়ার ভয়াবহতায় বেরিয়ে আসার সুযোগ পাননি অনেকেই। মৃত্যু হয় ৯ জনের। তাদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক। কেউ চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন, কেউ এসেছিলেন অন্য কাজে। কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আর বাড়ি ফেরা হয়নি তাদের।

অগ্নিকাণ্ডের পর থেকেই পুলিশের নজরে ছিলেন হোটেলের মালিক বীরেশ্বর মিত্র। জানা যায়, মির্জা গালিব স্ট্রিটে তার দুটি হোটেল ছিল শিখা ইন এবং তার ঠিক উলটো দিকে জাপন। আগুন লাগার সময় জাপনের কর্মীরাই প্রথম শিখা ইন থেকে ধোঁয়া ও আগুন দেখতে পান। তারা দ্রুত মালিককে ফোন করে খবর দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বীরেশ্বর প্রথমে ফোন ধরেননি। পরে তার মোবাইল বন্ধ হয়ে যায়। তারপর থেকেই তার কোনও খোঁজ মিলছিল না। অবশেষে শনিবার সেই রহস্যের অবসান। ডায়মন্ড হারবার রোডের বেহালার বাড়ি থেকে বীরেশ্বর মিত্রকে গ্রেফতার করে পুলিশ।

অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের নিরাপত্তা ব্যবস্থা, অনুমোদন এবং মালিকের ভূমিকা নিয়ে তদন্ত চলছে। তার গ্রেফতারির পর সেই তদন্তে নতুন গতি আসবে বলেই মনে করা হচ্ছে। তদন্তে আরও জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে শিখা ইনের একটি তলা আবু জাফর নামে এক ব্যবসায়ীকে লিজ দিয়েছিলেন বীরেশ্বর। বিনিময়ে মাসে ৪০ হাজার টাকা ভাড়া পেতেন তিনি। অগ্নিকাণ্ডের পর আবু জাফরও এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। পরে এন্টালিতে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দারা।

আরও পড়ুন

সন্তানের মুখ চেয়ে ছাড়লেন নামী চাকরি, হোমস্টে খুলেই বাজিমাত! এখন ২১ লক্ষের মালকিন মা
আগস্ট ২২, ২০২৬

সন্তানের জন্য চাকরি ছাড়লেন, হোমস্টে খুলে এখন ২১ লক্ষের মালকিন

এরাজ্যে থাকতে গেলে বন্দে মাতরম গাইতেই হবে , যাদবপুরের সংঘর্ষে হুঁশিয়ারি শুভেন্দুর
আগস্ট ২২, ২০২৬

যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার ডাক শুভেন্দুর

শিক্ষাঙ্গন থেকে রাজনীতিকে দূরে রাখুন , যাদবপুর কাণ্ডে দলীয় অবস্থানের বিপরীতে কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
আগস্ট ২২, ২০২৬

যাদবপুরের ঘটনার তীব্র নিন্দা করেন অগ্নিমিত্রা পাল

বেতন ২০ হাজার পার হলেই পেশা কর ! রাজ্যের নতুন নিয়মে কত টাকা দিতে হবে
আগস্ট ২২, ২০২৬

নতুন কাঠামোয় বদলাল Professional Tax এর হিসাব

আইফোনের আবদার পূরণ না হওয়ায় পাহাড়ের কিনারায় ১৯ বছরের তরুণ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-বাবারও!
আগস্ট ২২, ২০২৬

আইফোনের দাবি ঘিরে বাড়ি ছাড়েন তরুণ, পাহাড়ের কিনারায় গিয়ে ঘটে মর্মান্তিক পরিণতি

কলকাতা মেট্রোয় বড় প্রযুক্তিগত বদল , কবচ এর দ্বারা নিরাপদ হবে যাত্রাপথ
আগস্ট ২২, ২০২৬

সামনে থাকা রেকের সঙ্গে দূরত্ব মেপে গতি নিয়ন্ত্রণ করবে প্রযুক্তি

পরিবার থেকে বিতাড়িত! মাটির ১৫ ফুট নীচে ‘বাড়ি’, জঙ্গলে ৩০ ফুট উঁচুতে ট্রি হাউস বানিয়ে চমকে দিলেন তরুণ
আগস্ট ২২, ২০২৬

বেলঘরিয়া ওভারব্রিজে ফের বন্ধ যান চলাচল ! ১১ দিন কোন পথে যাবেন গাড়িচালকরা
আগস্ট ২২, ২০২৬

নিমতা আর ডানলপমুখী গাড়ির জন্য নির্দিষ্ট বিকল্প রুট

আর নোটিশ না , এবার বেনিয়ম দেখলেই হোটেল সিল, হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রা পালের
আগস্ট ২২, ২০২৬

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি

রেললাইনের লুকনো ফাটল ধরবে আগেই , শিয়ালদহে ২০ USFD মেশিনে বাড়ছে যাত্রী নিরাপত্তা
আগস্ট ২২, ২০২৬

আল্ট্রাসনিক প্রযুক্তিতে রেল আর ওয়েল্ডের ভিতরের সূক্ষ্ম ত্রুটি শনাক্ত

 

সবুজ সাথী আর নয়! নতুন নামে ‘সারথি’, সাইকেল পেতে নবম শ্রেণির পড়ুয়াদের এবার তথ্য যাচাই বাধ্যতামূলক
আগস্ট ২২, ২০২৬

নতুন SARATHI পোর্টালে প্রোফাইল ভ্যালিডেশন , স্বচ্ছতা বজায় রেখেই পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার উদ্যোগ
 

নিউটাউনে আদানির ১০০০ বেডের হাসপাতাল , পুজোর আগেই শিলান্যাসের প্রস্তুতি
আগস্ট ২২, ২০২৬

৫১.৭৫ একর জমিতে তৈরি হবে অত্যাধুনিক হেলথ সিটি

বাড়ির ভিত খুঁড়তেই ২৯ রহস্যময় ধাতব গোলক! ‘প্রাচীন যুদ্ধাস্ত্র’ ঘিরে তুমুল চাঞ্চল্য উত্তরপ্রদেশে
আগস্ট ২২, ২০২৬

ভ্যাপসা গরমের মাঝেই ঝড়বৃষ্টির সম্ভাবনা , কলকাতা সহ দক্ষিণবঙ্গে বদলাবে আবহাওয়া
আগস্ট ২২, ২০২৬

বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

হাইকোর্টে স্বস্তি অভিষেকের , সেবাশ্রয় সহ একাধিক মামলায় মিলল রক্ষাকবচ
আগস্ট ২১, ২০২৬

আগামী ১১ সেপ্টেম্বর মামলাগুলির পরবর্তী শুনানি

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের