নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। আর সেই দিনটিকেই ঘিরে এবার বড় কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোদির জন্মদিনে গোটা রাজ্যজুড়ে পালিত হবে ‘অন্নপূর্ণা দিবস’ জানালেন মুখ্যমন্ত্রী। তার ঘোষণা, কলকাতায় এক লক্ষ অন্নপূর্ণা যোজনার প্রাপক মহিলাকে নিয়ে হবে বিশেষ সভা। পাশাপাশি যোগ্য কোনও মহিলা যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই বার্তাও দিলেন তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অন্নপূর্ণা যোজনার প্রাপক মহিলারা সেখানে জমায়েত করবেন। আর কলকাতায় এক লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে তিনি নিজে সভা করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। শুধু কর্মসূচির ঘোষণাই নয়, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে যোগ্য মহিলাদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকেও জোর দিয়েছেন শুভেন্দু।
মুখ্যমন্ত্রীর দাবি, ভবানীপুর বিধানসভা এলাকায় ইতিমধ্যেই বহু প্রাপকের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পৌঁছে গিয়েছে। একইসঙ্গে এখনও যারা প্রকল্পের সুবিধা পাননি, তাদেরও আবেদন করার সুযোগ রয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ৩১ জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন এবং এখনও প্রকল্পের সুবিধা পাননি, তারা পোর্টালে গিয়ে নিজেদের আবেদন নথিভুক্ত বা যাচাই করতে পারবেন। যারা নিজেরা পোর্টাল ব্যবহার করতে পারেন না, তাদের সাহায্য করার জন্য দলীয় কর্মীদেরও এগিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার করা হয় হোটেল মালিককে
সন্তানের জন্য চাকরি ছাড়লেন, হোমস্টে খুলে এখন ২১ লক্ষের মালকিন
যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার ডাক শুভেন্দুর
যাদবপুরের ঘটনার তীব্র নিন্দা করেন অগ্নিমিত্রা পাল
নতুন কাঠামোয় বদলাল Professional Tax এর হিসাব
আইফোনের দাবি ঘিরে বাড়ি ছাড়েন তরুণ, পাহাড়ের কিনারায় গিয়ে ঘটে মর্মান্তিক পরিণতি
সামনে থাকা রেকের সঙ্গে দূরত্ব মেপে গতি নিয়ন্ত্রণ করবে প্রযুক্তি
নিমতা আর ডানলপমুখী গাড়ির জন্য নির্দিষ্ট বিকল্প রুট
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি
আল্ট্রাসনিক প্রযুক্তিতে রেল আর ওয়েল্ডের ভিতরের সূক্ষ্ম ত্রুটি শনাক্ত
নতুন SARATHI পোর্টালে প্রোফাইল ভ্যালিডেশন , স্বচ্ছতা বজায় রেখেই পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার উদ্যোগ
৫১.৭৫ একর জমিতে তৈরি হবে অত্যাধুনিক হেলথ সিটি
বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের