নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আনন্দপুরের আবাসন প্রকল্পের জমি-লেনদেন সংক্রান্ত ইডির তদন্তকে ঘিরে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের নাম জড়িয়ে ছড়িয়ে পড়া খবর নিয়ে তৈরি হল বিভ্রান্তি। কমিশনারের আবাসন দুর্নীতি বা জমি কেলেঙ্কারিতে জড়িত থাকার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে স্পষ্ট করা হয়েছে। আনন্দপুরের একটি আবাসন প্রকল্পের জমি সংক্রান্ত তদন্তে ইডির পাঠানো চিঠিকে কেন্দ্র করেই প্রাথমিকভাবে ভুল তথ্য ছড়ায়।
দক্ষিণ কলকাতার আনন্দপুরে প্রায় সাড়ে তিন একর জমির উপর একটি আবাসন প্রকল্পকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযোগ, ওই জমি কেনার ক্ষেত্রে জাল নথি ব্যবহার করা হয়েছিল এবং প্রকল্পের সঙ্গে ১০০ কোটি টাকারও বেশি বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। সেই তদন্তেরই বিভিন্ন দিক খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রকল্পটির অনুমোদন সংক্রান্ত বিষয়ও তদন্তের আওতায় রয়েছে। বিশেষ করে কেএমডিএ-র ইঞ্জিনিয়ারদের আপত্তি থাকা সত্ত্বেও কীভাবে প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া এগিয়েছিল, তা নিয়েও তথ্য সংগ্রহ করছে ইডি।
এই তদন্তের মধ্যেই কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের নাম জড়িয়ে কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে পরে সংশ্লিষ্ট গণমাধ্যম ও সূত্রের তরফে বিষয়টি স্পষ্ট করা হয় যে, আনন্দপুরের ওই আবাসন দুর্নীতির সঙ্গে পুলিশ কমিশনার অজয় নন্দের কোনও যোগ নেই। ভুল তথ্য প্রকাশিত হয়ে থাকলে তা সংশোধন করে ক্ষমাপ্রার্থনাও করা হয়েছে বলে জানা গেছে। ফলে ইডির তদন্তে আনন্দপুরের জমি ও আবাসন প্রকল্প নিয়ে গুরুতর অভিযোগ থাকলেও, তার সঙ্গে কলকাতার পুলিশ কমিশনারের ব্যক্তিগতভাবে জড়িত থাকার কোনও ভিত্তি নেই বলেই স্পষ্ট করা হয়েছে।
উৎসবের ভিড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২২ ফুটের গণেশমূর্তি, চাপা পড়ে মৃত ২, আহত শিশু-সহ ৫
নিউ মার্কেটের হোটেল-কাণ্ডে তদন্তের কেন্দ্রে দমকল-পুরসভা
হাসপাতালে মীরাদেবীর পাশে মুখ্যমন্ত্রী
মোদির জন্মদিনে বিশেষ কর্মসূচি ঘোষণা শুভেন্দুর
ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার করা হয় হোটেল মালিককে
সন্তানের জন্য চাকরি ছাড়লেন, হোমস্টে খুলে এখন ২১ লক্ষের মালকিন
যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার ডাক শুভেন্দুর
যাদবপুরের ঘটনার তীব্র নিন্দা করেন অগ্নিমিত্রা পাল
নতুন কাঠামোয় বদলাল Professional Tax এর হিসাব
আইফোনের দাবি ঘিরে বাড়ি ছাড়েন তরুণ, পাহাড়ের কিনারায় গিয়ে ঘটে মর্মান্তিক পরিণতি
সামনে থাকা রেকের সঙ্গে দূরত্ব মেপে গতি নিয়ন্ত্রণ করবে প্রযুক্তি
নিমতা আর ডানলপমুখী গাড়ির জন্য নির্দিষ্ট বিকল্প রুট
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি
আল্ট্রাসনিক প্রযুক্তিতে রেল আর ওয়েল্ডের ভিতরের সূক্ষ্ম ত্রুটি শনাক্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের