নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টানা তিন দিন ধরে ছাত্র সংঘর্ষে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। গেরুয়া ও বামপন্থী ছাত্র সংগঠনের পালটা কর্মসূচি, মিছিল এবং সংঘাতের আঁচ ছড়িয়েছে ক্যাম্পাসের বাইরেও। তার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে শিল্পী নন্দলাল বসুর আঁকা ঐতিহাসিক এমব্লেম ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় বিতর্ক আরও তীব্র হয়েছে। এই আবহেই শনিবার ভবানীপুরের এক অনুষ্ঠান থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানালেন, যাদবপুরের ভিতরে-বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় কোনও আপস করা হবে না।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক অশান্তির সূত্রপাত ছাত্র সংগঠনগুলির সংঘাতকে ঘিরে। গেরুয়াপন্থী এবিভিপি এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলির পালটা কর্মসূচিতে বারবার উত্তপ্ত হয়েছে ক্যাম্পাস। মিছিল, বিক্ষোভ এবং সংঘর্ষের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকেও হস্তক্ষেপ করতে হয়েছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে নন্দলাল বসুর আঁকা ঐতিহাসিক এমব্লেম ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা সামনে আসে। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য এবং শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র আলোচনা। সেই আবহেই এবার যাদবপুর নিয়ে সরাসরি মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শনিবার ভবানীপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ' যাদবপুর বিশ্ববিদ্যালয় বন্দে মাতরম গাইতে দেয় না। জাতীয় পতাকা ওড়ে না এখানে। শিক্ষা দফতরকে ঢুকতে দেয়নি, সিসিটিভি লাগাতে দেয় না। কিন্তু আমরা যাদবপুরের ভিতরে ও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই।' তিনি আরও বলেন, ' যাদবপুর নিয়ে অনেকেই দেখেছি সোশাল মিডিয়ায় কাঁদছেন। তারা শুনে রাখুন, এরাজ্যে থাকতে গেলে বন্দে মাতরম গাইতে হবে। দেশপ্রেম, জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদের সঙ্গে কোনও আপস নয়।' মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
যাদবপুরের ঘটনার তীব্র নিন্দা করেন অগ্নিমিত্রা পাল
নতুন কাঠামোয় বদলাল Professional Tax এর হিসাব
আইফোনের দাবি ঘিরে বাড়ি ছাড়েন তরুণ, পাহাড়ের কিনারায় গিয়ে ঘটে মর্মান্তিক পরিণতি
সামনে থাকা রেকের সঙ্গে দূরত্ব মেপে গতি নিয়ন্ত্রণ করবে প্রযুক্তি
নিমতা আর ডানলপমুখী গাড়ির জন্য নির্দিষ্ট বিকল্প রুট
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি
আল্ট্রাসনিক প্রযুক্তিতে রেল আর ওয়েল্ডের ভিতরের সূক্ষ্ম ত্রুটি শনাক্ত
নতুন SARATHI পোর্টালে প্রোফাইল ভ্যালিডেশন , স্বচ্ছতা বজায় রেখেই পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার উদ্যোগ
৫১.৭৫ একর জমিতে তৈরি হবে অত্যাধুনিক হেলথ সিটি
বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
আগামী ১১ সেপ্টেম্বর মামলাগুলির পরবর্তী শুনানি
নিজের আবেদনের ভুল তথ্য ঠিক করার পাশাপাশি দেখা যাবে Claim এর অগ্রগতিও
শহুরে জনসংখ্যা বাড়ার পাশাপাশি বৃদ্ধি হচ্ছে না গণপরিবহণের পরিকাঠামো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের