নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের পর তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। নগদ দেড় থেকে দু লাখ টাকা দিলেই মিলেছে তিন বছরের ‘ফায়ার সেফটি’ সার্টিফিকেট! সঙ্গে ফায়ার লাইসেন্সের জন্য গুনতে হয়েছে আরও হাজার পঞ্চাশ বা তারও বেশি। সদ্য সিল হওয়া একাধিক হোটেলের মালিক ও লিজ হোল্ডারদের এমনই বিস্ফোরক দাবি ঘিরে এবার প্রশ্নের মুখে দমকল ও পুরসভার ভূমিকা।
মির্জা গালিব স্ট্রিটের শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর থেকেই নিউ মার্কেটের হোটেলগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন। একের পর এক হোটেল সিল করার পাশাপাশি চলছে তদন্ত। আর সেই তদন্তেই উঠে আসছে বেনিয়মের একাধিক অভিযোগ। সদ্য সিল হওয়া বেশ কয়েকটি হোটেলের মালিকের দাবি, নগদ দেড় থেকে ২ লক্ষ টাকার বিনিময়ে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে তিন বছরের ফায়ার সেফটি সার্টিফিকেট। ফায়ার লাইসেন্স পেতেও নাকি আলাদা করে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা বা তার কিছু বেশি।
অভিযোগ আরও গুরুতর হয়েছে মার্কুইজ স্ট্রিটের ঘুপচি হোটেলগুলির ক্ষেত্রে। সেখানে প্রাক্তন এক স্টেশন অফিসারের কাছে মোটা অঙ্কের টাকা পৌঁছে দেওয়ার পর পুরসভার ট্রেড লাইসেন্স এবং বিদ্যুৎ সংযোগ পেতে কোনও সমস্যাই হয়নি বলে দাবি করেছেন কয়েকজন লিজ হোল্ডার। ‘শিখা ইন’ কাণ্ডের তদন্তে গঠিত বিশেষজ্ঞ দল এবং পুলিশের সিটের নজর এখন গত ১০ থেকে ১২ বছরে দমকলের সদর দফতরে ফায়ার সেফটি ও ফায়ার লাইসেন্সের দায়িত্বে থাকা আধিকারিকদের উপরও রয়েছে বলে সূত্রের খবর। একইসঙ্গে নিউ মার্কেট জোনে অগ্নিনিরাপত্তার ব্যবস্থা নেই এমন আরও বহু হোটেল চিহ্নিত করা হয়েছে। সূত্রের দাবি, আগামী কয়েকদিনের মধ্যে অন্তত ৬০ থেকে ৭০টি বেআইনি হোটেল বন্ধ করে দেওয়া হতে পারে।
হাসপাতালে মীরাদেবীর পাশে মুখ্যমন্ত্রী
মোদির জন্মদিনে বিশেষ কর্মসূচি ঘোষণা শুভেন্দুর
ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার করা হয় হোটেল মালিককে
সন্তানের জন্য চাকরি ছাড়লেন, হোমস্টে খুলে এখন ২১ লক্ষের মালকিন
যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার ডাক শুভেন্দুর
যাদবপুরের ঘটনার তীব্র নিন্দা করেন অগ্নিমিত্রা পাল
নতুন কাঠামোয় বদলাল Professional Tax এর হিসাব
আইফোনের দাবি ঘিরে বাড়ি ছাড়েন তরুণ, পাহাড়ের কিনারায় গিয়ে ঘটে মর্মান্তিক পরিণতি
সামনে থাকা রেকের সঙ্গে দূরত্ব মেপে গতি নিয়ন্ত্রণ করবে প্রযুক্তি
নিমতা আর ডানলপমুখী গাড়ির জন্য নির্দিষ্ট বিকল্প রুট
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি
আল্ট্রাসনিক প্রযুক্তিতে রেল আর ওয়েল্ডের ভিতরের সূক্ষ্ম ত্রুটি শনাক্ত
নতুন SARATHI পোর্টালে প্রোফাইল ভ্যালিডেশন , স্বচ্ছতা বজায় রেখেই পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার উদ্যোগ
৫১.৭৫ একর জমিতে তৈরি হবে অত্যাধুনিক হেলথ সিটি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের