নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গ সরকার Professional Tax এর নিয়মে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে। নতুন ব্যবস্থায় কম বেতনের কর্মীদের জন্য করের সীমা বাড়ানো হয়েছে। পাশাপাশি একাধিক নতুন পেশা আর ব্যবসাকেও করের আওতায় আনা হয়েছে। ফলে চাকরি, ব্যবসা বা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত মানুষের ক্ষেত্রে নতুন হিসাব প্রযোজ্য হবে।
নতুন নিয়ম অনুযায়ী মাসে ২০ হাজার টাকা পর্যন্ত বেতন হলে কোনও Professional Tax দিতে হবে না। আগে মাসে ১০ হাজার টাকার বেশি বেতন হলেই এই করের আওতায় আসতে হত। ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা বেতনে মাসে ১০০ টাকা কর দিতে হবে। ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতনে কর হবে ১৪০ টাকা, ৫০ হাজার থেকে ১ লক্ষে ১৭০ টাকা। আর ১ লক্ষের বেশি বেতনে মাসে ২০৮ টাকা দিতে হবে।
স্বাধীন পেশার ক্ষেত্রে মাসিক বেতনের বদলে বার্ষিক আয় ধরে কর নির্ধারণ করা হবে। বছরে আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয় থাকলে কোনও Professional Tax লাগবে না। আড়াই থেকে ৫ লক্ষ টাকা আয়ে বছরে ১ হাজার টাকা, ৫ থেকে ১০ লক্ষে ২ হাজার টাকা কর দিতে হবে। ২০ লক্ষ টাকার বেশি বার্ষিক আয় হলে করের পরিমাণ বেড়ে বছরে ২ হাজার ৫০০ টাকা হবে।
ছোট ব্যবসার ক্ষেত্রেও নতুন নিয়মে কিছুটা সুবিধা রাখা হয়েছে। বছরে ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যবসায়িক লেনদেন হলে Professional Tax থেকে ছাড় মিলবে। পাশাপাশি শপিং মলের দোকান, এসি রেস্তোরাঁ, বিউটি পার্লার, জিম, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার আর পেট্রোল পাম্পের মতো বেশ কিছু ক্ষেত্রে বছরে ২ হাজার ৫০০ টাকা কর ধার্য করা হয়েছে। ক্লাউড কম্পিউটিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, অনলাইন শিক্ষা, ডিজিটাল মার্কেটিং আর OTT এর মতো নতুন ক্ষেত্রও এই তালিকায় যুক্ত হয়েছে।
চাকরিজীবী আর কয়েকটি নির্দিষ্ট বাণিজ্যিক পেশার ক্ষেত্রে সংশোধিত নিয়ম আগামী ১ লা অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা। ব্যবসায়ী আর অন্যান্য স্বাধীন পেশার ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালু হবে ২০২৭ সালের ১ লা এপ্রিল থেকে। বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৪ দিনের মধ্যে নতুন কাঠামো নিয়ে মতামত বা আপত্তি জানানো যাবে। এরপর সেই মতামত বিবেচনা করে চূড়ান্ত নিয়ম কার্যকর করবে রাজ্য প্রশাসন।
আইফোনের দাবি ঘিরে বাড়ি ছাড়েন তরুণ, পাহাড়ের কিনারায় গিয়ে ঘটে মর্মান্তিক পরিণতি
সামনে থাকা রেকের সঙ্গে দূরত্ব মেপে গতি নিয়ন্ত্রণ করবে প্রযুক্তি
নিমতা আর ডানলপমুখী গাড়ির জন্য নির্দিষ্ট বিকল্প রুট
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি
আল্ট্রাসনিক প্রযুক্তিতে রেল আর ওয়েল্ডের ভিতরের সূক্ষ্ম ত্রুটি শনাক্ত
নতুন SARATHI পোর্টালে প্রোফাইল ভ্যালিডেশন , স্বচ্ছতা বজায় রেখেই পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার উদ্যোগ
৫১.৭৫ একর জমিতে তৈরি হবে অত্যাধুনিক হেলথ সিটি
বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
আগামী ১১ সেপ্টেম্বর মামলাগুলির পরবর্তী শুনানি
নিজের আবেদনের ভুল তথ্য ঠিক করার পাশাপাশি দেখা যাবে Claim এর অগ্রগতিও
শহুরে জনসংখ্যা বাড়ার পাশাপাশি বৃদ্ধি হচ্ছে না গণপরিবহণের পরিকাঠামো
অক্টোবরের শেষ থেকে কার্যকর নয়া নিয়ম
ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গের পাশের দেওয়াল ভেঙে চুরমার, আটক চালক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের