নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - গণেশ চতুর্থীর শোভাযাত্রায় আচমকাই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বিশাল গণেশমূর্তি বহনের কাঠামো হঠাৎ উলটে পড়ে যায় শোভাযাত্রার ভিড়ের মধ্যে। সেই কাঠামোর নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন কমপক্ষেপাঁচ জন। আহতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে বলে জানা গেছে। উৎসবের আবহে এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ দক্ষিণ মুম্বইয়ের ভুলেশ্বর এলাকার জয় আম্বে চৌকের কাছে কবুতরখানায় এই দুর্ঘটনা ঘটে। বালারাম মার্চেন্ট রোড দিয়ে ‘ভুলেশ্বরচা রাজা’ নামে পরিচিত বিশাল গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রা এগোচ্ছিল। সেই সময় মূর্তি বহনের কাঠামোটি আচমকাই ভারসাম্য হারায়। এরপর হুড়মুড়িয়ে সেটি গাড়ি থেকে উলটে ভিড়ের মধ্যে পড়ে যায়। মুহূর্তের মধ্যে বেশ কয়েক জন মূর্তির নীচে চাপা পড়েন।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই ফায়ার ব্রিগেড, মুম্বই পুলিশ ও ট্রাফিক পুলিশ। উদ্ধারকাজে হাত লাগান পুরসভার কর্মীরাও। বিপর্যয়ের পর এলাকায় ব্যাপক ভিড় জমে যায়। উদ্ধারকারীরা দ্রুত আটকে পড়া মানুষদের বের করে আনার চেষ্টা করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে দু’জন শিশু-সহ কমপক্ষে পাঁচ জনের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার সময় থাকা গণেশমূর্তিটির উচ্চতা ২২ ফুটেরও বেশি। এত বড় মূর্তি বহনের জন্য ব্যবহার করা কাঠামোটি কী ভাবে আচমকা উলটে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। শোভাযাত্রার আগে কাঠামোটির নিরাপত্তা ও ভারসাম্য পরীক্ষা করা হয়েছিল কি না, সেই প্রশ্নও উঠছে। গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বই জুড়ে যখন উৎসবের প্রস্তুতি তুঙ্গে, তখন এই দুর্ঘটনা শোভাযাত্রায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
নিউ মার্কেটের হোটেল-কাণ্ডে তদন্তের কেন্দ্রে দমকল-পুরসভা
হাসপাতালে মীরাদেবীর পাশে মুখ্যমন্ত্রী
মোদির জন্মদিনে বিশেষ কর্মসূচি ঘোষণা শুভেন্দুর
ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার করা হয় হোটেল মালিককে
সন্তানের জন্য চাকরি ছাড়লেন, হোমস্টে খুলে এখন ২১ লক্ষের মালকিন
যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার ডাক শুভেন্দুর
যাদবপুরের ঘটনার তীব্র নিন্দা করেন অগ্নিমিত্রা পাল
নতুন কাঠামোয় বদলাল Professional Tax এর হিসাব
আইফোনের দাবি ঘিরে বাড়ি ছাড়েন তরুণ, পাহাড়ের কিনারায় গিয়ে ঘটে মর্মান্তিক পরিণতি
সামনে থাকা রেকের সঙ্গে দূরত্ব মেপে গতি নিয়ন্ত্রণ করবে প্রযুক্তি
নিমতা আর ডানলপমুখী গাড়ির জন্য নির্দিষ্ট বিকল্প রুট
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি
আল্ট্রাসনিক প্রযুক্তিতে রেল আর ওয়েল্ডের ভিতরের সূক্ষ্ম ত্রুটি শনাক্ত
নতুন SARATHI পোর্টালে প্রোফাইল ভ্যালিডেশন , স্বচ্ছতা বজায় রেখেই পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের