নিজস্ব প্রতিনিধি, কটক – সোমবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ওড়িশার এক সরকারি হাসপাতালে। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহত আরও ১১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে প্রশাসন। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্তে পুলিশ। ঘটনাস্থলে যান ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৩টে নাগাদ কটকের এসসিবি মেডিকেল কলেজে হাসপাতালে। হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগের আইসিইউ-তে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩ টি ইঞ্জিন। সেখানে যান ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি, স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং। জোরকদমে চালানো হয় আগুন নেভানোর কাজ। প্রাণ হারিয়েছেন ১০ জন। তাঁরা সকলেই রোগী। ভর্তি থাকা রোগীদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন হাসপাতালের ১১ জন কর্মী।
মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। তিনি জানিয়েছেন, “৩ জন রোগীকে অন্য বিভাগে ট্রান্সফার করা হয়েছে। অন্য বিভাগে নিয়ে যাওয়ার সময় গুরুতর অসুস্থ ৭ রোগীর মৃত্যু হয়েছে। ৩ জন পরে মারা গিয়েছেন। যাঁরা অসুস্থ তাঁদের চিকিৎসার নির্দেশ দিয়েছি।” প্রাথমিক ভাবে দমকল কর্মীদের অনুমান, আইসিইউ-র এয়ার কন্ডিশন ব্যবস্থায় শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের