নিজস্ব প্রতিনিধি , মুম্বই - হাই কোর্টে বড় ধাক্কা খেল মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড করার সিদ্ধান্ত বাতিল করল বম্বে হাই কোর্ট। শুনানিতে প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত।
কিছুদিন আগে এমসিএ-র ৫ রেস্তরাঁয় অভিযান চালায় ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। দফতরের কমিশনার তুকারাম মুণ্ডের নেতৃত্বে সেই অভিযান হয়। রেস্তরাঁগুলিতে স্বাস্থ্যবিধি ভাঙার অভিযোগ ওঠে। রান্নাঘরে আরশোলা ও মাছি থাকার কথাও বলা হয়। মেঝে পিচ্ছিল ছিল বলে দাবি করা হয়। রান্নাঘর-সহ বিভিন্ন জায়গায় অপরিচ্ছন্নতার অভিযোগও সামনে আসে।
এরপর বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে থাকা এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড করা হয়। প্রশাসনের সেই সিদ্ধান্ত মেনে নেয়নি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। সিদ্ধান্তের বিরুদ্ধে বম্বে হাই কোর্টে আবেদন করে তারা। সেই মামলার শুনানিতেই প্রশাসনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে আদালত।ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ঘুগে ও বিচারপতি গৌতম অঙ্খড়ের ডিভিশন বেঞ্চ মামলাটি শুনেছে।
শুনানিতে প্রশাসনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতিরা। আদালতের বক্তব্য, শুধু নিয়ম দেখলেই হবে না। পরিস্থিতির বাস্তব দিকও বিবেচনা করা প্রয়োজন।আদালত প্রশ্ন তোলে, 'আপনারা মশা মারতে তলোয়ার ব্যবহার করেন কেন?' এরপরই আসে আরও কড়া মন্তব্য। বিচারপতিদের প্রশ্ন, 'নিজেদের ঈশ্বর ভাবছেন নাকি?' প্রশাসনের কাজের ধরন নিয়েও ক্ষোভ প্রকাশ করে বেঞ্চ। আদালতের বক্তব্য, অহেতুক তাড়াহুড়ো করে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
শুনানিতে আরও বলা হয়, নিয়মের দোহাই দিয়ে অতিরিক্ত কঠোর পদক্ষেপ করা হচ্ছে। আদালতের নির্দেশকে ব্যবহার করেও তাড়াহুড়ো করা হচ্ছে বলে মন্তব্য করেন বিচারপতিরা। তাঁদের কথায়, 'আপনাদের বকাবকি করতে করতে আমরা ক্লান্ত'। এরপর প্রশাসনকে সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালত সতর্ক করে, 'এসব সিদ্ধান্তের ব্যাখ্যা দিন নয়তো জেলে যান'।
শেষ পর্যন্ত এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড করার নির্দেশ খারিজ করে দেয় আদালত। তবে রেস্তরাঁগুলির স্বাস্থ্যবিধি নিয়ে ওঠা অভিযোগের কী হবে, তা নিয়েও নজর রয়েছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এখন গুরুত্বপূর্ণ। তুকারাম মুণ্ডে মহারাষ্ট্রের পরিচিত আইএএস আধিকারিক। তাঁর কড়া প্রশাসনিক ভূমিকার জন্য বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন তিনি। এবার তাঁর দফতরের সিদ্ধান্ত নিয়েই আদালতের এমন তীব্র মন্তব্য সামনে এল। ফলে এই মামলা ঘিরে প্রশাসনিক মহলেও শুরু হয়েছে নতুন চর্চা।
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
দুবাই হয়ে পাকিস্তানে ৮টি সিম পাচারের দাবি, তদন্তে উঠে এল পাক হ্যান্ডলারদের যোগাযোগ
স্যাটেলাইট ম্যাপিং থেকে প্যানেলের লেআউট হিসাবের জন্য একটাই প্ল্যাটফর্ম
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের