নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - ধর্ম নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন কর্নাটকের কংগ্রেস সরকারের উচ্চশিক্ষা মন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি। ইসলামকে অন্য সব ধর্মের তুলনায় শ্রেষ্ঠ বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে আপত্তি জানিয়েছে বিজেপি। মন্ত্রীর পদত্যাগ অথবা নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুলেছে গেরুয়া শিবির।
সম্প্রতি কর্নাটকের কোপ্পাল জেলার কুকনুরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন রায়ারেড্ডি। সেখানেই ইসলাম ধর্ম সম্পর্কে নিজের মতামত জানান তিনি। ইসলামকে মহান ও মানবতাবাদী ধর্ম হিসাবে ব্যাখ্যা করেন মন্ত্রী। তাঁর দাবি, এই ধর্ম বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত, মানুষকে জীবনযাপনের পথ দেখায়। ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণেই অনেকে ভুল মত পোষণ করেন বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রীর বক্তব্য, 'যারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, তারাই ভুল ধারণা পোষণ করে। ভুল মতামত গড়ে তোলে। আমি বলতে চাই যে, ইসলাম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ। কারণ এর সূচনা হয় মানবতা দিয়ে'। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক মহলে শুরু হয় বিতর্ক। বিজেপির অভিযোগ, এই বক্তব্যের মাধ্যমে হিন্দু ধর্মকে হেয় করা হয়েছে। কর্নাটক বিজেপির সভাপতি আর অশোকা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের জবাবদিহি দাবি করেন।
এক্স হ্যান্ডেলে দেওয়া একটি পোস্টে তিনি কংগ্রেস সরকারের বিরুদ্ধে হিন্দু-বিরোধী মানসিকতার অভিযোগ তোলেন। তিনি লেখেন, 'ডি কে শিবকুমার, আপনাদের কংগ্রেস সরকারের এই হিন্দু-বিদ্বেষী মানসিকতার কি কোনও শেষ নেই? আপনারা ভোরবেলা মন্দিরে গিয়ে ক্যামেরার সামনে ভক্তি প্রদর্শনের নাটক করেন, অথচ আপনাদেরই মন্ত্রিসভার কোনও মন্ত্রী যখন হিন্দু ধর্ম ও মন্দির সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন, তখন আপনারা কেন নীরব থাকেন?'।
অশোকা দাবি করেন, মন্ত্রীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। তাঁর বক্তব্য, বাসবরাজ রায়ারেড্ডিকে হয় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নয়তো মন্ত্রিত্ব ছাড়তে হবে। বিজেপির মুখপাত্র অশোক গৌড়াও কংগ্রেস সরকারের বিরুদ্ধে ভোটব্যাঙ্কের রাজনীতির অভিযোগ তুলেছেন। যদিও এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর মধ্যেই কর্নাটকের মন্ত্রিসভা নিয়েও নতুন করে চাপ তৈরি হয়েছে। দুর্নীতির অভিযোগের জেরে সম্প্রতি মন্ত্রী বি নাগেন্দ্র পদত্যাগ করেছেন।
গত দুই বছরের মধ্যে দ্বিতীয় বার তাঁকে মন্ত্রিসভা ছাড়তে হয়েছে। সেই ঘটনার মাত্র দু'দিনের মধ্যেই রায়ারেড্ডির মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় রাজ্য সরকারের উপর রাজনৈতিক চাপ আরও বাড়ল।বাসবরাজ রায়ারেড্ডি এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার আর্থিক উপদেষ্টা হিসাবে দায়িত্ব সামলেছেন। চলতি মাসের শুরুতে মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তাঁকে মন্ত্রী করা হয়। নতুন দায়িত্ব পাওয়ার পরেই ধর্মীয় মন্তব্য ঘিরে বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি।
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের