6a95325ec183a_Gallery_1788162590891
আগস্ট ৩১, ২০২৬ দুপুর ০১:২৩ IST

চিকেনস নেক-এর নিরাপত্তায় নজর! সিকিমের প্রথম রেলপথ দ্রুত তৈরির দাবি সাংসদের

নিজস্ব প্রতিনিধি , গ্যাংটক - সেবক-রংপো রেল প্রকল্প নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। সিকিমের সঙ্গে রেল যোগাযোগ তৈরির এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দাবি করেন সিকিমের সাংসদ ইন্দ্র হাং সুব্বা। পাশাপাশি প্রস্তাবিত মেল্লি-ডেন্টাম রেল প্রকল্প নিয়েও নতুন করে তৎপরতার আর্জি জানান তিনি।

কয়েক দিন আগে গুয়াহাটিতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের 'জোনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটি'-র বৈঠক হয়। সেখানেই সিকিমের রেল যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন সুব্বা। তাঁর বক্তব্য, সেবক-রংপো রেললাইন চালু হলে প্রথম বার রেলপথে সিকিমের সঙ্গে যোগাযোগ তৈরি হবে। এর ফলে পর্যটন, বাণিজ্য এবং রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসতে পারে। একই সঙ্গে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ চিকেনস নেক-এর নিরাপত্তাও আরও জোরদার হবে বলে মনে করেন তিনি।

উত্তর-পূর্ব ভারতের কঠিন ভৌগোলিক পরিস্থিতির মধ্যে তৈরি হচ্ছে সেবক-রংপো রেল প্রকল্প। মোট ৪৪.৯৬ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের ৪১.৫৫ কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গে। বাকি ৩.৪১ কিলোমিটার পড়ছে সিকিমে। পাহাড় কেটে তৈরি করতে হচ্ছে একাধিক সুড়ঙ্গ। প্রকল্পে মোট ১৪টি সুড়ঙ্গ রয়েছে। রেললাইনের প্রায় ৮৬ শতাংশ অংশই সুড়ঙ্গের ভিতর দিয়ে যাওয়ার কথা। এ ছাড়াও রয়েছে ১৩টি বড় সেতু ও কয়েকটি ছোট সেতু।

প্রকল্পটি শেষ করার জন্য ২০২৭ সালের ডিসেম্বরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সেবক থেকে রংপো পর্যন্ত এই রেলপথে পাঁচটি স্টেশন থাকার কথা। সেগুলি হল সেবক, রিয়াং, তিস্তা বাজার, মেল্লি ও রংপো। রেল যোগাযোগ চালু হলে সিকিমে পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও উপকৃত হবেন। পর্যটন শিল্পের পাশাপাশি রাজ্যের সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে।

সাংসদ সুব্বার বক্তব্য, প্রকল্পটির গুরুত্ব শুধু যাত্রী পরিষেবা বা পর্যটনের মধ্যে সীমাবদ্ধ নয়। চিন সীমান্তের কাছে থাকা স্পর্শকাতর চিকেনস নেক-এর নিরাপত্তার ক্ষেত্রেও এই রেলপথ গুরুত্বপূর্ণ। দ্রুত ও নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা তৈরি হলে ওই অঞ্চলের কৌশলগত গুরুত্বের কথা মাথায় রেখে সুবিধা পাওয়া যেতে পারে বলে মনে করছেন তিনি।

এ দিকে প্রস্তাবিত মেল্লি-ডেন্টাম রেল প্রকল্প নিয়েও বৈঠকে সরব হন সুব্বা। প্রকল্পের 'ফাইনাল লোকেশন সার্ভে' দ্রুত শেষ করার আবেদন জানান তিনি। পাশাপাশি 'ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট' তৈরির কাজও তাড়াতাড়ি সম্পূর্ণ করার কথা বলেন। প্রকল্প বাস্তবায়নের পরবর্তী ধাপে যাতে অপ্রয়োজনীয় দেরি না হয়, সে বিষয়েও রেল আধিকারিকদের সতর্ক থাকার অনুরোধ করেছেন সাংসদ।

সুব্বা জানান, সিকিমের রেল পরিকাঠামোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি রেল মন্ত্রক ও নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের সঙ্গে যোগাযোগ রাখবেন। সেবক-রংপো প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি মেল্লি-ডেন্টাম প্রকল্পের কাজও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য। তাঁর মতে, এই রেল সংযোগ সিকিমের উন্নয়ন ও কৌশলগত নিরাপত্তা-দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

আরও পড়ুন

ইসলাম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ! মন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক, পদত্যাগের দাবি বিজেপির
আগস্ট ৩১, ২০২৬

বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি

অপহরণের পর রহস্যজনক হামলা! ৫৪ দিন হাসপাতালে লড়াই, শেষরক্ষা হল না ইনফ্লুয়েন্সারের
আগস্ট ৩০, ২০২৬

ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য

মন কি বাত অনুষ্ঠানে উত্তমকে স্মরণ মোদির , জন্মশতবর্ষে মহানায়ককে বিশেষ শ্রদ্ধা
আগস্ট ৩০, ২০২৬

উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি

হড়পা বানে মুছে গেল স্কুল, গাছে উঠে প্রাণ বাঁচাল ৮ বছরের শিশু!
আগস্ট ২৯, ২০২৬

২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু

আপনারা ঈশ্বর নাকি! তুকারামের সিদ্ধান্তকে তীব্র ভর্ৎসনা হাই কোর্টের, বাতিল লাইসেন্স সাসপেনশন
আগস্ট ২৯, ২০২৬

এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন

ফের বিদেশ সফরে প্রধানমন্ত্রী! এবার গন্তব্য উজবেকিস্তান-কিরগিজস্তান, নজরে SCO
আগস্ট ২৯, ২০২৬

চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য

নাড্ডার সঙ্গে বৈঠক সংরক্ষণ-বিরোধীদের, সরকারের অবস্থান কী, প্রশ্ন তুলল ককরোচ পার্টি
আগস্ট ২৯, ২০২৬

আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও

মাঝরাতে সেতুর উপর একা ৩ বছরের শিশু! স্কুটার আঁকড়ে কান্না, পরে প্রকাশ্যে এল মর্মান্তিক সত্য
আগস্ট ২৯, ২০২৬

কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা

সাফাইকর্মী অনুপস্থিত , বাচ্চাদের এঁটো থালা ধুয়ে নজর গড়লেন প্রধান শিক্ষক
আগস্ট ২৯, ২০২৬

নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও

অস্পৃশ্যতারই আর এক রূপ, উত্তরাখণ্ডের ঘটনায় বিজেপি-আরএসএসকে নিশানা রাহুলের
আগস্ট ২৯, ২০২৬

খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি

বোমা বিস্ফোরণের মতো আওয়াজ, আর বাঁচব না ভেবেছিলাম! নেপাল বিপর্যয়ের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন ২১ ভারতীয় পর্যটক
আগস্ট ২৯, ২০২৬

নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন

সিএনজির দামে বড় ধাক্কা ! এক লাফে বাড়ল জ্বালানির খরচ
আগস্ট ২৯, ২০২৬

গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ

প্রেমিকা ছেড়ে যেতেই প্রতিশোধ! ফাঁস হল সরকারি পরীক্ষার প্রশ্নপত্র কেলেঙ্কারি! গ্রেফতার ৬
আগস্ট ২৯, ২০২৬

এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ

G20 বৈঠক থেকে CEO মিটিং! ৬ দিনের আমেরিকা সফরে নির্মলা সীতারামন
আগস্ট ২৯, ২০২৬

বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর

অবশেষে ভারতের সাহায্য চাইল নেপাল! কী ভাবে উদ্ধার করবে দিল্লি, জানাল বিদেশ মন্ত্রক
আগস্ট ২৯, ২০২৬

বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের