নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বাঙালির হৃদয়ে তিনি আজও মহানায়ক। সেই উত্তম কুমারকে এবার মন কি বাতে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহানায়কের জন্মশতবর্ষের প্রাক্কালে তার অভিনয়-প্রতিভার কথা বলতে গিয়ে উঠে এল সত্যজিৎ রায়ের নায়ক সিনেমার প্রসঙ্গও। প্রধানমন্ত্রীর কথায়, সিনেপ্রেমীদের হৃদয়ে উত্তম কুমারের জায়গা চিরস্থায়ী।
বাংলা সিনেমা ও বাঙালি সংস্কৃতিতে উত্তম কুমারের অবদান নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। তার অভিনয়, ব্যক্তিত্ব এবং পর্দায় চরিত্রকে জীবন্ত করে তোলার ক্ষমতা তাকে শুধু একজন অভিনেতা নয়, বাঙালির সাংস্কৃতিক আবেগের অংশ করে তুলেছে। মাসের শেষ রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে সেই মহানায়ককেই বিশেষভাবে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবছর উত্তম কুমারের জন্মশতবর্ষ। আগামী ৩ সেপ্টেম্বর তার জন্মের ১০০ বছর পূর্ণ হবে। সেই বিশেষ মুহূর্তের আগে প্রধানমন্ত্রীর কণ্ঠে উঠে এল বাঙালির প্রিয় অভিনেতার কথা।
উত্তম কুমারের অভিনয়জীবনের অন্যতম মাইলফলক সত্যজিৎ রায়ের নায়ক। মন কি বাতে সেই ছবির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী তুলে ধরেন মহানায়কের অভিনয়ের গভীরতা ও নিষ্ঠার কথা। প্রধানমন্ত্রী বলেন, উত্তম কুমারের অভিনয় জগতের অবদান সিনেপ্রেমীরা কখনও ভুলবেন না। সত্যজিৎ রায়ের নায়কে তার অভিনয় তাকে আরও উচ্চতায় পৌঁছে দিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে জানান, সত্যজিৎ রায় নিজেও মনে করতেন, অভিনয় দক্ষতার পাশাপাশি উত্তম কুমারের গভীরতা এবং প্রতিটি চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার নিরলস পরিশ্রমই তার সাফল্যের অন্যতম কারণ।
শুধু উত্তম কুমার নন, এদিনের অনুষ্ঠানে অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়কেও স্মরণ করেন প্রধানমন্ত্রী। অর্থাৎ বাংলা চলচ্চিত্রের দুই কিংবদন্তিকে একই সূত্রে বেঁধেই শ্রদ্ধা জানালেন তিনি। এই মুহূর্তে উজবেকিস্তান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই মন কি বাতের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। আগামী ৩ সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষ্যে রাজ্য সরকারের তরফে একাধিক অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় স্তরেও মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন করা হবে বলে জানানো হয়েছে।
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের