নিজস্ব প্রতিনিধি, হংকং – যত সময় যাচ্ছে তত লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। তিন দশকে প্রথমবার। হংকংয়ের ইতিহাসে কালো দিন। পর পর ৭ টি বহুতলে বিধ্বংসী আগুন। শুক্রবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪। আহত অনেকে। আটকে রয়েছেন বহু মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জোর কদমে চলছে উদ্ধারকাজ। গ্রেফতার করা হয়েছে ৩ জন সন্দেহজনককে।
সূত্রের খবর, স্থানীয় সময় অনুযায়ী বুধবার দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ হংকংয়ের উত্তরাংশে তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের একটি আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। এইভাবে একে একে মোট ৭ টি বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২৮ টি ইঞ্জিন, উদ্ধারকারী দল, ৫৭ টি অ্যাম্বুল্যান্স। অগ্নি নির্বাপণ পরিষেবা দফতর সূত্রে খবর, মৃত্যু হয়েছে ৯৪ জনের। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্র মারফৎ খবর।
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল অগ্নিকাণ্ডের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। সাতটি আবাসন মিলিয়ে অ্যাপার্টমেন্ট রয়েছে প্রায় ২০০০ টি। সেখানে প্রায় ৪৮০০ জন বাস করতেন। আবাসনগুলি থেকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে প্রায় ৯০০ জনকে। প্রথমে ‘৪ নম্বর অ্যালার্ম’ জারি করা হয়েছিল। পরিস্থিতি গুরুতর হয়ে ওঠায় ‘৫ নম্বর অ্যালার্ম’ জারি করা হয়।
হিমবাহ ধসেই মহাপ্রলয়, ৫.২ মাত্রার কম্পনও হয়েছিল পার্বত্য এলাকায়
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
অন্ধকারকে জয় করেছে এরিক
জলবায়ু পরিবর্তনের জেরেই হড়পা বান, রাষ্ট্রপুঞ্জের বিশেষ তহবিল থেকে সাহায্য চাইল কাঠমান্ডু
সঞ্চয়ের টাকা ভেসে যাওয়ায় অনিশ্চিত হয়েছিল চিকিৎসা, বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনের দায়িত্ব নিল হাসপাতাল
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের