নিজস্ব প্রতিনিধি , কাঠমান্ডু - ভয়াবহ বন্যার মধ্যেই নেপালে সামনে আসছে চুরির ঘটনা। বানের জলে ভেসে আসা সিন্দুক থেকে বিপুল নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। ঘটনায় গ্রেফতার একাধিক। প্রশ্ন উঠছে মানবিকতা নিয়ে।
রসুয়ার ভোটেকোশী এলাকা থেকে জলের তোড়ে একটি বড় ক্যাশ সেফ ভেসে আসে। পরে সেটি ধাডিংয়ের গালছি গ্রাম পঞ্চায়েতের বেলখুখোলায় ত্রিশূলী নদীর পাড়ে আটকে যায়। দু'দিন পর স্থানীয় প্রশাসনের কাছে খবর পৌঁছয়। অভিযোগ, একদল ব্যক্তি সিন্দুকটি ভেঙে ভিতরের টাকা নিয়ে নেয়। এরপরই অভিযানে নামে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ২৯ জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৯২ লক্ষ ৬৮ হাজার ৫০৫ টাকা উদ্ধার হয়েছে।
ধৃতদের অধিকাংশ ধাডিংয়ের বাসিন্দা। কয়েক জন চিতওয়ান ও পর্ষা এলাকার বলেও জানা গেছে। উদ্ধার হওয়া টাকার প্রকৃত মালিকের খোঁজ চলছে। অন্য একটি ঘটনায় আরও চাঞ্চল্য ছড়িয়েছে। নারায়ণী নদীতে ভেসে যাওয়া এক মহিলার দেহ থেকে সোনার দুল খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানেই দেহ থেকে গয়না খুলে নেওয়ার দৃশ্য দেখা যায়। সেই ভিডিয়োর সূত্র ধরেই অভিযুক্তদের শনাক্ত করা হয়।
এর মধ্যেই নেপালের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সংশোধিত রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ হয়েছে। নিখোঁজের সংখ্যাও এক লাফে ২,৪২৬-এ পৌঁছেছে। শুক্রবার রাতে এই সংখ্যা ছিল ১,৯২৪। অর্থাৎ এক রাতেই নিখোঁজের তালিকায় আরও ৫০২ জন যুক্ত হয়েছেন। নিখোঁজ বিদেশির সংখ্যা অবশ্য ৫১৭-তেই রয়েছে।
হড়পা বানের পর ৩ দিন কেটে গেলেও উদ্ধারকাজ থামেনি। দেশের বিভিন্ন প্রান্তে এখনও চলছে তল্লাশি। দুর্গত এলাকায় আটকে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টা করছেন নিরাপত্তাকর্মীরা। বিপর্যয়ের ধাক্কায় বহু জায়গায় যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে।
এর মধ্যেই তামিলনাড়ুর একাধিক পর্যটক দেশে ফিরেছেন। নেপালের ভয়াবহ পরিস্থিতি থেকে প্রাণে বেঁচে ফেরার অভিজ্ঞতা জানিয়েছেন তাঁরা। একদিকে চলছে নিখোঁজদের সন্ধান। অন্যদিকে মৃতের সংখ্যা বাড়ছে। তার মাঝেই সিন্দুক লুট ও মৃতদেহের গয়না চুরির ঘটনায় নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে। বিপর্যয়ের সুযোগ নিয়ে এমন ঘটনায় নেপাল প্রশাসনের উপরও চাপ বাড়ছে।
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের