নিজস্ব প্রতিনিধি , কাঠমান্ডু - ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত নেপাল। মৃতের সংখ্যা বেড়ে ৬২৬-এ পৌঁছেছে। এখনও নিখোঁজ হাজারেরও বেশি মানুষ। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য ভারতকে ধন্যবাদ জানান নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোড়েল।
নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের পর উদ্ধার ও ত্রাণে সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। দিল্লির এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পোড়েল। একই সঙ্গে বিপর্যয়ে ভারতীয়দের মৃত্যুতেও শোক জানিয়েছেন তিনি। এখনও অন্তত ২৯০ জন ভারতীয়ের কোনও খোঁজ নেই। নেপালের সরকার ও জনগণের পক্ষ থেকে ভারতের প্রতি কৃতজ্ঞতা জানান পোড়েল।
তিনি বলেন, 'নেপালের সাম্প্রতিক দুর্যোগের পর আপনাদের উদ্বেগ ও আপনার সরকারের উদার সহায়তা ও সংহতির জন্য আন্তরিক ধন্যবাদ'। ভারতীয় নাগরিকদের প্রাণহানিতেও শোক প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, 'ভারত সরকার ও জনগণের প্রতি আমাদের আন্তরিক শোক ও গভীর সহানুভূতি প্রকাশ করছি'।
তবে বিপর্যয়ের পর প্রথমে বিদেশি সাহায্য নিতে রাজি ছিল না কাঠমান্ডু। শুক্রবার দুপুরে নেপালের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী জানিয়েছিলেন, 'আপাতত বিদেশি সাহায্যের প্রয়োজন নেই'। পরে অবশ্য অবস্থান বদলায় নেপাল। প্রতিবেশী দেশটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় ভারত।এদিকে প্রথম বিপর্যয়ের ধাক্কা কাটার আগেই নতুন আশঙ্কা তৈরি হয়েছে।
তিব্বতের পাহাড়ি এলাকায় একটি নতুন হ্রদের বাঁধ ভাঙার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে ফের হড়পা বান নামতে পারে বলে আশঙ্কা। রাসুয়া ও ধাদিং জেলায় ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি হয়েছে। নতুন বিপদের আশঙ্কায় উদ্ধারকাজও আপাতত থামিয়ে রাখা হয়েছে। চিনের তরফেও নেপালকে সতর্ক করা হয়েছে। বেজিংয়ের আশঙ্কা, লেন্ডে নদীর উজানে তৈরি হওয়া হ্রদের পাড় যে কোনও সময় ভেঙে পড়তে পারে। জলের রং পরিবর্তনের বিষয়টিও ঝুঁকির ইঙ্গিত বলে জানিয়েছে চিন।
তবে হ্রদটি ভেঙে গেলেও পরিস্থিতি কতটা ভয়াবহ হবে, তা নিয়েও তথ্য দিয়েছে বেজিং। চিনের দাবি, নদীতে জলের সর্বোচ্চ প্রবাহ প্রতি সেকেন্ডে ৫০০ ঘনমিটারের বেশি হবে না। তবু আগের বিপর্যয়ের ক্ষত না শুকোতেই নতুন আশঙ্কায় আতঙ্কিত নেপাল। উদ্ধার অভিযান ও নতুন বিপদ মোকাবিলার প্রস্তুতি পাশাপাশি চলছে।
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের