নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচিতে ঝাঁপিয়েছে বিজেপি। রবিবার রাসমেলা ময়দানে আয়োজিত সভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র সুরে আক্রমণ শানালেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। শিক্ষা ও চাকরি দুর্নীতি থেকে শুরু করে অনুপ্রবেশ সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি।
রবিবার থেকে রাজ্যজুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। এদিন কোচবিহারে পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এদিন কোচবিহারের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নীতিন নবীন বলেন, বাংলায় পরিবর্তন আনার সময় এসে গেছে। তার অভিযোগ, তৃণমূল আমলে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে দুর্নীতি চরমে পৌঁছেছে। কাটমানি, দলীয় প্রভাব এবং নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে।
এদিন, কোচবিহারের সভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে শাসক দলকে নিশানা করেন নীতিন নবীন। তিনি বলেন, ' যে অনুপ্রবেশকারীদের বাংলায় স্থান দেওয়া হয়েছিল, তাদের এখন বাংলা থেকে বার করে দেওয়ার সময় এসেছে।' একইসঙ্গে, মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিজেপি নেতৃত্ব বলেন, ' অনুপ্রবেশকারীদের রক্ষা করার জন্য মাঝ রাতে সুপ্রিম কোর্টের দরজায় যাওয়া যেতে পারে, কিন্তু এখানকার মা-বোনেদের ওপর যখন অত্যাচার হয়, তখন ঘুমোয় প্রশাসন। সে সময়ে কোনও চিন্তা থাকে না। ৫০ লক্ষের বেশি অনুপ্রবেশকারীদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে।'
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের