নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ব্যারাকপুরের তালপুকুর এলাকায় ড্রেন থেকে একটি বাচ্চার ভ্রূণ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি হয়। ভ্রূণটি কীভাবে সেখানে এল, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , তালপুকুর এলাকায় বি টি রোডের পাশে একটি ড্রেনের মধ্যে ভ্রূণটি দেখতে পান স্থানীয়রা। অনুমান করা হচ্ছে, শিশুটির বয়স পাঁচ কি ছয় মাস হবে। ভ্রূণটি দেখার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় টিটাগড় থানায়। তারপর পুলিশ এসে সেটি উদ্ধার করে। পরে ভ্রূণটিকে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কে বা কারা ভ্রূণটি সেখানে রেখে গেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ড্রেনের কাছে আচমকাই তাঁদের নজরে আসে ভ্রূণটি। শিশুটি এখনও ভূমিষ্ঠ হয়নি। ফলে কোন মা বা মেয়ে কিভাবে এই কাজটা করতে পারে ? তবে এর পিছনে কে বা কারা রয়েছে, তা তাঁরা কিছুই জানেন না। বিষয়টি নজরে আসার পরই স্থানীয় থানায় খবর দেওয়া হয়েছে।
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের