নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কাঁচরাপাড়ার মণ্ডল বাজারে অভিযান চালাল পুলিশ। বাজারে ভেজাল খাবার, সবজিতে কৃত্রিম রং ব্যবহার সহ বেআইনি মজুতের অভিযোগ খতিয়ে দেখা হয়। পাশাপাশি বিভিন্ন পণ্যের দাম স্বাভাবিক রয়েছে কি না, সেই বিষয়েও নজর রাখেন পুলিশ আধিকারিকরা। অভিযান ঘিরে ব্যবসায়ী মহলেও স্বস্তি দেখা যায়।
সূত্রের খবর, মঙ্গলবার কাঁচরাপাড়ার মণ্ডল বাজারের বিভিন্ন অংশে তল্লাশি চালায় পুলিশ। সবজিতে কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছে কি না, পণ্য বেআইনিভাবে মজুত রাখা হয়েছে কি না তা বিচার যাচাই করা হয়েছে। পাশাপাশি বেশি দামে সামগ্রী বিক্রি হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হয়। সবজি বাজার, চিনির বাজার সহ চালের বাজারেও চলে নজরদারি। অভিযানে উপস্থিত হন ডি.সি. নর্থ আসিফ খান, এসিপি সহ বিজপুর থানার ওসি। বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা।
পুলিশ আধিকারিকদের বক্তব্য, বাজারে কোনও পণ্যের অযৌক্তিক দাম বৃদ্ধি করা যাবে না। কোনও দোকানে বেশি দামে সামগ্রী বিক্রি হলে স্থানীয় বাসিন্দাদের প্রশাসনকে জানাতে বলা হয়েছে। দাম নিয়ে কোনও সমস্যা হলে সরাসরি পুলিশের কাছে অভিযোগ জানানোর আবেদন করা হয়েছে। নিয়মিত নজরদারি থাকলে বাজারে অনিয়ম কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরাও।
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের