নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরেই খানাখন্দে ভরে রয়েছে। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ফলে প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। টোটো, অটো এবং বাইক চালকদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে রাস্তার এই বেহাল দশা থাকলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের হাসনাবাদ থেকে নোয়াপাড়া পর্যন্ত এই রাস্তার অবস্থা গত ৫-৬ বছর ধরে একই রকম বলে অভিযোগ। রাস্তা সংস্কারের দাবিতে একাধিকবার প্রশাসনের কাছে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। এমনকি বিভিন্ন সময়ে বিক্ষোভও দেখানো হয়েছে। অভিযোগ, বিক্ষোভের পর রাস্তার বড় গর্তগুলিতে ইট-পাটকেল ফেলে সাময়িকভাবে মেরামতির চেষ্টা করা হয়। কিন্তু তাতে সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকছে। ইতিমধ্যেই বাইক, টোটো ও অটো চালকরা দুর্ঘটনার মুখে পড়েছেন বলে দাবি স্থানীয়দের। এখন সরকার পরিবর্তনের পর নতুন সরকারের কাছে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন তারা। তাদের দাবি, দ্রুত রাস্তার খানাখন্দ মেরামত করে সম্পূর্ণ চলাচলের উপযোগী করা হোক। একই সঙ্গে দুর্ঘটনা কমাতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক, এমনটাই চাইছেন এলাকার মানুষ।
স্থানীয় টোটোচালক রাধানাথ করণ জানান, 'দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা। প্রশাসন ও বিডিও-কে জানিয়েও কোনও কাজ হয়নি। খারাপ রাস্তার কারণে দুর্ঘটনা যেমন ঘটছে, তেমনই রিকশা-গাড়িও বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। রোগী নিয়ে যাতায়াতেও চরম সমস্যায় পড়তে হচ্ছে। তাই হাসনাবাদ থেকে নেওয়া পাড়া হয়ে ন্যাজাট পর্যন্ত এই সংযোগকারী রাস্তাটি দ্রুত মেরামতের জন্য সরকারের কাছে আমাদের বিশেষ অনুরোধ। আশা করছি, এবার প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে'।
স্থানীয় অটো চালক রামকৃষ্ণ ঘোষ আরও জানান, 'আমরা রাস্তার জন্য গাড়ি-ঘোড়া চালাতে পারছি না, রাস্তার যা পরিস্থিতি তাতে খুব কষ্ট করে গাড়ি চালাতে হচ্ছে। এখান থেকে প্রায় নবপাড়া পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা পুরো খারাপ। প্রায় ৫ বছর ধরে রাস্তাটা এভাবে খারাপ হয়ে রয়েছে, তৃণমূল সরকারের সময় থেকেই এই অবস্থা, আর এখন বিজেপি সরকার আসার পরেও রাস্তার দিকে কেউ তাকাচ্ছে না, কোনো কাজই হয়নি। রাস্তায় এত ঝাঁকুনি যে বসা পর্যন্ত যাচ্ছে না। আমরা চাই রাস্তাটা যেন ভালো হয়, যাতে সাধারণ মানুষ ঠিকভাবে যাতায়াত করতে পারে'।
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের