নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ - ঘটনাটি রঘুনাথগঞ্জ-২ নম্বর ব্লকের খড়কাঠি এলাকার। স্থানীয় বাসিন্দা সামজাদ শেখ দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ভাতা পান। গত ১৭ অগস্ট তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ করেই অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা জমা পড়ে। বিষয়টি জানতে পেরে কার্যত হতবাক হয়ে যান তিনি। সামজাদের দাবি, অন্নপূর্ণা যোজনার জন্য তিনি কখনও আবেদনই করেননি।
পরিবারের দাবি, সামজাদ পুরুষ হওয়ায় ওই প্রকল্পের সুবিধা পাওয়ার প্রশ্নই নেই। পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েও কোনও যোগসূত্র নেই বলে দাবি তাঁদের। সামজাদের জামাই টুটুল শেখের বক্তব্য, পরিবারের যে সদস্য অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য, তাঁর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং সেটির সঙ্গে ডিবিটি যুক্ত। তাহলে সামজাদের অ্যাকাউন্টে কীভাবে ওই টাকা এল, তা নিয়েই উঠছে প্রশ্ন।
টাকা নিজের কাছে না রেখে তা ফেরত দিতে রঘুনাথগঞ্জ-২ ব্লক প্রশাসনের দ্বারস্থ হন সামজাদ। বিডিও অফিসে প্রয়োজনীয় ফর্ম পূরণ করিয়ে ট্রেজারি চালানের মাধ্যমে ৩ হাজার টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। রঘুনাথগঞ্জ-২ ব্লকের বিডিও শুভময় মাঝি জানিয়েছেন, কীভাবে সামজাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা জমা পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের