নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে প্রশাসন ও পুলিশের শীর্ষস্তরে হঠাৎ রদবদল ঘিরে নতুন করে বিতর্ক তুঙ্গে। এবার এই ইস্যুতেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একতরফাভাবে শীর্ষপদে বদলি ও নিয়োগের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বাধ্য হয়েই তাকে এই পদক্ষেপ করতে হয়েছে। তার অভিযোগ, রাজ্য প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিককে কোনও অভিযোগ বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলির কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, কেন এই সিদ্ধান্ত নেওয়া হল। মুখ্যমন্ত্রীর বক্তব্য, 'এই ধরনের বদলি কোনও জোরালো কারণ ছাড়াই করা হয়েছে এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনও আইন লঙ্ঘণ, অসদাচরণ বা গাফিলতির অভিযোগ ছাড়াই এই পদক্ষেপ করা হয়েছে।'
তিনি চিঠিতে উল্লেখ করেন, নির্বাচন কমিশন সাধারণত রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এবং তিনজন আধিকারিকের একটি প্যানেল থেকে একজনকে বেছে নিয়ে এই ধরনের নিয়োগ করে থাকে। কিন্তু এ ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ। এছাড়াও, মুখ্যমন্ত্রী আইনের ধারার ৩২৪ নং এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০ ও ১৯৫১-এর প্রাসঙ্গিক ধারার উল্লেখ করে বলেন, নির্বাচনকালে প্রশাসনিক আধিকারিকরা কমিশনের অধীনে কাজ করলেও তাদের বদলির ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে চলা উচিত।
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের