নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মুখে মদের গন্ধ আর আচরণেও সন্দেহ থাকলেও ব্রেথ অ্যানালাইজারে ধরা পড়ছে কম মাত্রা। এমন ঘটনায় মদ্যপ চালকদের সঠিকভাবে চিহ্নিত করা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশের মধ্যে। সমস্যার সমাধানে পুজোর আগেই ২০০টি ব্রেথ অ্যানালাইজারের মাপ যাচাই করতে চলেছে লালবাজার। যন্ত্রগুলির নির্ভুলতা নিশ্চিত করতে এই কাজে প্রায় ১৩ লক্ষ টাকা খরচ করা হবে।
দূর্গাপুজোর আগে থেকেই শহরের বিভিন্ন রাস্তায় নাকা চেকিং বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। গাড়ি বা বাইক থামানোর পর চালকের মদ্যপানের মাত্রা জানতে ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করা হয়। চালককে যন্ত্রের নির্দিষ্ট দূরত্বে মুখ রেখে ফুঁ দিতে বলা হয়। তার কয়েক মুহূর্তের মধ্যেই ফল পাওয়া যায়। পরীক্ষায় মাত্রা নির্দিষ্ট সীমার বেশি হলে চালকের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরে ব্যবহারের কারণে কয়েকটি যন্ত্রের মাপ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কিছু ক্ষেত্রে চালক মদ্যপ বলে মনে হলেও যন্ত্রে প্রত্যাশার তুলনায় কম মাত্রা দেখা যাচ্ছে। ফলে পরীক্ষার ফল নিয়ে প্রশ্ন উঠলে অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হতে পারে। এই সমস্যা এড়াতেই এবার পুরনো যন্ত্রগুলির নির্ভুলতা নতুন করে যাচাই করা হচ্ছে।
লালবাজারের হাতে থাকা ২০০টি ব্রেথ অ্যানালাইজারের ক্রমাঙ্কন করা হবে। এর মাধ্যমে প্রতিটি যন্ত্র ঠিকভাবে মদ্যপানের মাত্রা ধরতে পারছে কি না, তা পরীক্ষা করা হবে। মাপের ক্ষেত্রে কোনও সমস্যা ধরা পড়লে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের আশা, এর ফলে নাকা চেকিংয়ের সময় পাওয়া রিপোর্ট আরও নির্ভরযোগ্য হবে।
প্রসঙ্গত, দূর্গাপুজোর সময় শহরের রাস্তায় যানবাহনের চাপ বাড়ে। ফলে মদ্যপ চালকদের নিয়ে বাড়ে দুর্ঘটনার আশঙ্কা। তাই পুজোর আগে থেকেই বিভিন্ন থানা, ট্রাফিক গার্ডের তরফে নজরদারি জোরদার করা হচ্ছে। পরীক্ষায় মাত্রা বেশি ধরা পড়লে চালককে গাড়ি চালাতে দেওয়া হবে না। প্রয়োজন হলে হাসপাতালে পাঠানো হতে পারে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বন্ধ করে দুর্ঘটনা কমানোই পুলিশের এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের