6a958334cfe17_1783005192_mamata-rita1-jpg
আগস্ট ৩১, ২০২৬ বিকাল ০৭:০৬ IST

আগস্ট শেষ, ফয়সালা নেই , প্রতীকের লড়াইয়ে ফের কমিশনকে চিঠি মমতার

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সময়ের পর সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তৃণমূলের প্রতীক-তহবিল নিয়ে টানাপোড়েন জারি। আগস্টের মধ্যেই কালীঘাট ও ঋতব্রত শিবিরের যুদ্ধের নিষ্পত্তি হওয়ার কথা ছিল। কিন্তু মাসের শেষ দিনেও সেই সিদ্ধান্ত অধরা। আর এবার সরাসরি দিল্লির নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফয়সালার অপেক্ষায় নির্বাচন কমিশন, আর তার আগেই তৃণমূলের অন্দরে নতুন জল্পনার হাওয়া।

তৃণমূল কংগ্রেসের প্রতীক সহ দলের তহবিল নিয়ে কালীঘাট এবং ঋতব্রত শিবিরের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তার নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে ছিল দুপক্ষই। নির্ধারিত সময়সীমার মধ্যেই সিদ্ধান্ত আসবে বলে আশা করা হয়েছিল। কিন্তু আগস্ট শেষ হয়ে গেলেও এখনও মেলেনি চূড়ান্ত ফয়সালা। এই পরিস্থিতিতেই সোমবার, আগস্টের শেষ দিনে কমিশনকে চিঠি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, চিঠিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে থাকার কথা উল্লেখ করে কমিশনের কাছে দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়েছেন তৃণমূলনেত্রী। চিঠিতে মমতার স্পষ্ট বার্তা, 'তাড়াতাড়ি ফয়সালা করুন, বহুদিন পার হয়ে গিয়েছে।'

তবে এই চিঠির সঙ্গে সংযুক্ত কয়েকজন বিধায়কের চিঠিই এখন গোটা ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে। তাদের অভিযোগ, তাদের মধ্যে কয়েকজনকে কোনওভাবে ভুলপথে পরিচালিত করা হচ্ছে। যদিও ঠিক কোন কোন বিধায়ক এই অভিযোগ তুলেছেন, তা এখনও স্পষ্ট নয়। তাদের পরিচয় প্রকাশ্যে না আসায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। প্রশ্ন উঠছে, তাহলে কি ঋতব্রত শিবিরে থাকা কোনও কোনও বিধায়ক এবার অবস্থান বদলের পথে? নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এখনও না এলেও চিঠি-পাল্টা চিঠিকে ঘিরে তৃণমূলের অন্দরের সমীকরণ নতুন করে আলোচনায়। প্রতীক ও তহবিলের আইনি-সাংগঠনিক লড়াইয়ের পাশাপাশি এবার সামনে চলে এসেছে বিধায়কদের অবস্থান নিয়েও প্রশ্ন।

আরও পড়ুন

মুখে মদের গন্ধ, যন্ত্রে কম হিসাব ! পুজোর আগেই ব্রেথ অ্যানালাইজার নিয়ে বড় সিদ্ধান্ত লালবাজারের
আগস্ট ৩১, ২০২৬

মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে নতুন টানাপোড়েন , পাল্টা FIR কপি চাইল অভিষেক
আগস্ট ৩১, ২০২৬

মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের

চাকরিহারা যোগ্য শিক্ষকদের বড় স্বস্তি সুপ্রিম কোর্টে , ২০২৭ পর্যন্ত বহাল চাকরি
আগস্ট ৩১, ২০২৬

৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে

সল্টলেকের দূর্গাপুজোয় এবার নতুন উদ্যোগ ! দৃষ্টিহীনদের জীবনে ফিরবে আলোর উৎসব
আগস্ট ৩১, ২০২৬

পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ

সপ্তাহের শুরুতেই নিম্নচাপের চোখরাঙানি ! ভিজবে কলকাতা সহ একাধিক জেলা
আগস্ট ৩১, ২০২৬

দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া

ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের তলব, থানায় হাজিরা এড়ালেন ডেরেক
আগস্ট ৩১, ২০২৬

হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন

একই দোকানে ফের আগুন , শিয়ালদহ স্টেশনের ঘটনায় প্রশ্নের মুখে রেলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা
আগস্ট ৩১, ২০২৬

দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর

মেয়ের বিয়ের কথা গোপন , কন্যারত্নের টাকা চাইতেই বিপত্তি ! গ্রেফতার বাবা-সহ ৩
আগস্ট ৩১, ২০২৬

স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন

ব্যস্ত শিয়ালদহে খাবারের দোকানে আগুন, ঘন ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর
আগস্ট ৩১, ২০২৬

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন

মুখ্যমন্ত্রীর জনতার দরবারের আদলে এবার সরকারি দফতরও , সরাসরি আধিকারিকদের মুখোমুখি আমজনতা
আগস্ট ৩০, ২০২৬

অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের

"মমতার দয়াতেই সায়নী-ঋতব্রত আজ এই জায়গায় পৌঁছতে পেরেছেন" ! প্রকাশ্য জনসভায় তোপ দীপ্সিতার
আগস্ট ৩০, ২০২৬

মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
 

সাইকেলেই সচেতনতার অভিযান , কলকাতায় ‘সাইক্লিং সানডে’ কর্মসূচি
আগস্ট ৩০, ২০২৬

কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
 

যারা জিততে পারবেন তারাই টিকিট পাবেন , পুরভোটের প্রার্থী বাছাইয়ে স্পষ্ট বার্তা সুকান্ত মজুমদারের
আগস্ট ৩০, ২০২৬

জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই যাদবপুরে দেওয়াল সাফ, বিতর্কিত স্লোগানের ওপর চড়ল সাদা রং
আগস্ট ৩০, ২০২৬

যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা

দুর্গাপুজোর থিমে ফিরছে পুরাণ-ইতিহাস , ‘বন্দে মাতরম’ থেকে রামায়ণ-সনাতনী ছোঁয়ায় সাজছে মণ্ডপ
আগস্ট ৩০, ২০২৬

২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের