6a954caf4cc7e_SC_SSC_cover
আগস্ট ৩১, ২০২৬ দুপুর ০৩:১৪ IST

চাকরিহারা যোগ্য শিক্ষকদের বড় স্বস্তি সুপ্রিম কোর্টে , ২০২৭ পর্যন্ত বহাল চাকরি

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ২৬ হাজার নিয়োগ মামলায় বড় স্বস্তি ১৭ হাজার যোগ্য শিক্ষকের। সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী বছরের ৩১ মে পর্যন্ত চাকরি বহাল থাকছে তাদের। অর্থাৎ আপাতত স্কুলে শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন যোগ্য শিক্ষকরা। তবে স্বস্তির পাশাপাশিই রাজ্যকে কড়া সময়সীমা বেঁধে দিল দেশের শীর্ষ আদালত। ৩১ মে, ২০২৭-এর মধ্যে সম্পূর্ণ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া।

২৬ হাজার নিয়োগ মামলায় দীর্ঘ আইনি টানাপোড়েনের পর সোমবার সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয়। যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখার আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। একইসঙ্গে যোগ্য শিক্ষকদের তরফেও আবেদন জানানো হয়েছিল। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সচিন সচদেবের বেঞ্চে শুনানির পর রাজ্য ও এসএসসির আবেদন মঞ্জুর করে আদালত। নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩১ মে, ২০২৭ পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরি বহাল থাকবে। এর মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে রাজ্যকে।

এই নির্দেশে আপাতত স্বস্তি ফিরল প্রায় ১৭ হাজার যোগ্য শিক্ষক ও তাদের পরিবারের মধ্যে। কারণ, নির্ধারিত সময়ের মধ্যে নতুন নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা স্কুলে কাজ চালিয়ে যেতে পারবেন। তবে এই স্বস্তির সঙ্গেই রাজ্য সরকারের উপর বাড়ল দায়িত্ব। কারণ, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, এটাই শেষ সময়সীমা। এর পরে আর কোনও অতিরিক্ত সময় দেওয়া হবে না।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে উত্তাল ছিল রাজ্য। ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠার পর মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। গত বছর সুপ্রিম কোর্ট ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয়। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। এরপর পড়ুয়াদের শিক্ষাবর্ষের কথা মাথায় রেখে যোগ্যদের সাময়িকভাবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। প্রথমে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। পরে নতুন নিয়োগ সম্পূর্ণ না হওয়ায় সেই সময়সীমা বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়েছিল। কিন্তু সেই সময়ের মধ্যেও নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য ও এসএসসি।

আরও পড়ুন

সল্টলেকের দূর্গাপুজোয় এবার নতুন উদ্যোগ ! দৃষ্টিহীনদের জীবনে ফিরবে আলোর উৎসব
আগস্ট ৩১, ২০২৬

পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ

সপ্তাহের শুরুতেই নিম্নচাপের চোখরাঙানি ! ভিজবে কলকাতা সহ একাধিক জেলা
আগস্ট ৩১, ২০২৬

দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া

ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের তলব, থানায় হাজিরা এড়ালেন ডেরেক
আগস্ট ৩১, ২০২৬

হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন

একই দোকানে ফের আগুন , শিয়ালদহ স্টেশনের ঘটনায় প্রশ্নের মুখে রেলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা
আগস্ট ৩১, ২০২৬

দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর

মেয়ের বিয়ের কথা গোপন , কন্যারত্নের টাকা চাইতেই বিপত্তি ! গ্রেফতার বাবা-সহ ৩
আগস্ট ৩১, ২০২৬

স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন

ব্যস্ত শিয়ালদহে খাবারের দোকানে আগুন, ঘন ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর
আগস্ট ৩১, ২০২৬

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন

মুখ্যমন্ত্রীর জনতার দরবারের আদলে এবার সরকারি দফতরও , সরাসরি আধিকারিকদের মুখোমুখি আমজনতা
আগস্ট ৩০, ২০২৬

অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের

"মমতার দয়াতেই সায়নী-ঋতব্রত আজ এই জায়গায় পৌঁছতে পেরেছেন" ! প্রকাশ্য জনসভায় তোপ দীপ্সিতার
আগস্ট ৩০, ২০২৬

মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
 

সাইকেলেই সচেতনতার অভিযান , কলকাতায় ‘সাইক্লিং সানডে’ কর্মসূচি
আগস্ট ৩০, ২০২৬

কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
 

যারা জিততে পারবেন তারাই টিকিট পাবেন , পুরভোটের প্রার্থী বাছাইয়ে স্পষ্ট বার্তা সুকান্ত মজুমদারের
আগস্ট ৩০, ২০২৬

জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই যাদবপুরে দেওয়াল সাফ, বিতর্কিত স্লোগানের ওপর চড়ল সাদা রং
আগস্ট ৩০, ২০২৬

যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা

দুর্গাপুজোর থিমে ফিরছে পুরাণ-ইতিহাস , ‘বন্দে মাতরম’ থেকে রামায়ণ-সনাতনী ছোঁয়ায় সাজছে মণ্ডপ
আগস্ট ৩০, ২০২৬

২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক

অভিষেকের পর এবার ডেরেক, ক্যামাক স্ট্রিট-কাণ্ডে থানায় তলব রাজ্যসভার সাংসদকে
আগস্ট ৩০, ২০২৬

অভিষেকের পর ডেরেককেও থানায় তলব

রাতের শহরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি , সম্পত্তি নিয়ে বিবাদে রক্তাক্ত পরিণতি
আগস্ট ৩০, ২০২৬

অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ

হেডলাইট জ্বালালেই এবার সাবধান! গাড়ি-বাইকে বদলাচ্ছে নিয়ম, না মানলে গুনতে হবে জরিমানা
আগস্ট ২৯, ২০২৬

বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের